মুজতাহিদগণের কার্যক্রমের ফলে কোন শাস্ত্রের উদ্ভব হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: মুজতাহিদগণের কার্যক্রমের ফলে ইলমে ফিকহশাস্ত্রের উদ্ভব হয়েছে। বিস্তারিত প্রমাণাদির ভিত্তিতে উদ্ঘাটিত শরিয়তের আমল সংক্রান্ত বিধান সম্পর্কে জ্ঞান লাভ করাকে ফিকহ বলে। জীবনকে পূর্ণাঙ্গ শরিয়ত অনুসারে পরিচালিত করতে ফিরে জ্ঞান অত্যন্ত জরুরি। উদ্দীপকে অধ্যাপক আফতাব সাহেবের বর্ণনায় ফিকহ গবেষণার বিষয়ে ইঙ্গিত পাওয়া যায়। আমরা জানি, রাসুল (সা.)-এর ইন্তেকালের পর ইসলাম দ্রুত আরবের বাইরে ছড়িয়ে পড়তে থাকে এবং মুসলিম বিশ্বে নতুন নতুন সমস্যার উদ্ভব হতে থাকে। এসবের অনেক সমাধানই পঠিত কুরআন ও সুন্নাহ থেকে সরাসরি বের করা সর্বসাধারণের জন্য দুষ্কর হয়ে পড়ে। ফলে এসব সমস্যার সমাধানকল্পে দ্বীনের সত্যনিষ্ঠ মুজতাহিদগণ স্বীয় জ্ঞান, বুদ্ধি ও একনিষ্ঠ গবেষণার মাধ্যমে মুসলিম মিল্লাতের জন্য কুরআন ও সুন্নাহর আলোকে যে বিধিবিধান প্রণয়ন করেছেন তাই হলো l তথা ফিকহশাস্ত্র। পরবর্তীকালের মুজতাহিদগণ সমস্যা সমাধানের ক্ষেত্রে কুরআন ও সুন্নাহর সাথে সাথে পূর্ববর্তীকালের মুজতাহিদগণের ইজমা ও কিয়াসকেও বিবেচনায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করেন। আর এভাবে ফিকহশাস্ত্রের বিকাশ ঘটতে থাকে। অতএব বলা যায়, মুজতাহিদগণের কার্যক্রমের ফলে ফিক্হশাস্ত্রের উদ্ভব হয়েছে ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
মুজতাহিদগণের কার্যক্রমের ফলে কোন শাস্ত্রের উদ্ভব হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর