ইসলামকে কালজয়ী করতে মুজতাহিদগণের ভূমিকা বিশ্লেষণ
উত্তর: ইসলামকে কালজয়ী করতে যুগে যুগে মুজতাহিদগণ ফিক্হ গবেষণার মাধ্যমে অসামান্য অবদান রেখেছেন। ইসলাম বৃদ্ধিভিত্তিক কালজয়ী জীবনব্যবস্থা। আল্লাহ প্রদত্ত বিধানের অধীনে থেকে মুক্ত বুদ্ধির কদর ইসলামের বৈশিষ্ট্য। কেননা কালোত্তীর্ণ জীবন বিধানের জন্য তা-ই স্বাভাবিক। উদ্দীপকের বর্ণনায় মুজতাহিদগণের কার্যক্রমের কথা তুলে ধরা হয়েছে। আমরা জানি, মানবজীবন যেমন গতিশীল, তেমনি ইসলামও গতিশীল। তাই সর্বযুগেই মুজতাহিদগণ ইসলামি বিধানকে কালোপযোগী করে উপস্থাপান করার সর্বাত্মক প্রয়াস চালিয়েছেন। সেই প্রয়াসে ইসলামের মৌলিক বিষয়ে মুজতাহিদ ইমামগণের কোনো মতপার্থক্য নেই। যুগে যুগে মুজতাহিদগণ মোটামুটি চারটি মাযহাবের অধীনে ফিক্হ গবেষণা করে যাচ্ছেন। এর ফলে পৃথিবীতে সর্বকালে সকল পরিবেশের মানুষের জন্য শরিয়তের হুকুম পালনে প্রশস্ততা, উদারতা, উন্মুক্ততা এবং বাস্তব কল্যাণ সাধিত হয়েছে। আর এ কারণেই ইসলাম একটি কালজয়ী জীবনব্যবস্থা হিসেবে পৃথিবীতে টিকে আছে এবং টিকে থাকবে। পরিশেষে বলা যায়, গতিশীল মানবজীবনের জন্য ইসলামকে গতিশীল ও কালজয়ী রাখতে যুগে যুগে মুজতাহিদগণ ফিকহশাস্ত্রে নিরলস গবেষণা চালিয়ে যাচ্ছেন। তাই মুসলিম উম্মাহার জন্য তাদের অবদান নক্ষত্রের মতোই উজ্জ্বল।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ইসলামকে কালজয়ী করতে মুজতাহিদগণের ভূমিকা বিশ্লেষণ
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর