আরিফের পালনীয় ইবাদাতটির এর খাতগুলো উল্লেখপূর্বক এটি কীভাবে দারিদ্র্য বিমোচনে সহায়ক? ব্যাখ্যা কর ।
উত্তর: আরিফের পালনীয় ইবাদাতটি হলো যাকাত । যাকাত আদায়ের ৮টি খাত : ১. ফকির, ২. মিসকিন; ৩. যাকাত আদায়কারি কর্মচারি; ৪. নও মুসলিমদের সংরক্ষণ ও মন আকৃষ্ট করা; ৫. দাসত্ব মোচন; ৬. ঋণগ্রস্ত; ৭. আল্লাহর পথে ব্যয়; ৮. মুসাফির। কুরআন ঘোষিত উপযুক্ত বণ্টন নীতিমালা অনুযায়ী যদি যাকাত বণ্টন করা হয়, তাহলেই সমাজের দারিদ্র্য বিমোচন করা সম্ভব। যাকাত দারিদ্র্য বিমোচনে একিট কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। যাকাত ব্যবস্থা গরিব, অলস, অভাবগ্রস্তলোকদের পূর্ণ অর্থনৈতিক নিরাপত্তা বিধানে কার্যকর ভূমিকা পালন করে। ধনীদের সংগ্রহ করে অভাবগ্রস্তদের মাঝে বণ্টন করার ফলে গরীব ও অভাবগ্রস্তরা আস্তে আস্তে স্বাবলম্বী হতে থাকে। ধনী-দরিদ্রের মাঝে বৈষম্য দূর হয়। দারিদ্র্য বিমোচন হয়। এমনকি যাকাতের অর্থ দ্বারা শিল্পকারখানা প্রতিষ্ঠা করে বেকার লোকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় । এতে করে আর্থিকভাবে অসচ্ছল লোকগুলো ধীরে ধীরে সচল হতে থাকে। পর্যায়ক্রমে সম্পদশালী লোকের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ফলে এভাবেই দারিদ্র্য বিমোচন হয়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
আরিফের পালনীয় ইবাদাতটির এর খাতগুলো উল্লেখপূর্বক এটি কীভাবে দারিদ্র…
উদ্দীপক
রংপুর ক্যাডেট কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর