শেয়ারFacebookWhatsApp

সালিম সাহেব কোন ইবাদাত পালনের ইচ্ছা পোষণ করেছেন? উদ্দীপকের আয়াতের আলোকে এর গুরুত্ব বিশ্লেষণ কর।

উত্তর: সালিম সাহেব হজ পালনের ইচ্ছা পোষণ করেছেন। উদ্দীপকের আয়াতটির অর্থ হচ্ছে, 'মানুষের মধ্যে যার সেখানে (আল্লাহর ঘরে) যাওয়ার সামর্থ আছে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঐ ঘরের হজ করা তার জন্য অবশ্য কর্তব্য। (সুলা আলে ইমরান : ৯৭) সুতরাং হজ একটি ফরজ ইবাদাত। তার গুরুত্ব অনেক। ইসলাম যে পাঁচটি মূল নীতির ওপর প্রতিষ্ঠিত তার মধ্যে হজ অন্যতম। হজের মাধ্যমে ক্ষমা ও আখিরাতে সাফল্য লাভ করা যায়। এই হজের মাধ্যমে মুমিন আল্লাহর সান্নিধ্য লাভ করে । হজের মাধ্যমে বিশ্ব মুসলিম ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করে। পবিত্রতম পরবেশে তারা আল্লাহর কাছে আত্মনিবেদন করে। সাম্যবাদী চেতনার উন্নয়ন ঘটে এই হজ আদায়ের মাধ্যমে। হজ সম্মিলন মুসল্লি উম্মাহর এক বৃহত্তম ধর্মীয় উৎসব। এর মাধ্যমে মুসলিম উম্মাহর শান- শাওকতের বহিঃপ্রকাশ ঘটে। বিক্ষিপ্ত শক্তিগুলো সংহত হয়। দিকে দিকে উম্মাহর সুখ্যাতি ও গৌরব ছড়িয়ে পড়ে। এ ছাড়াও বহুকল্যাণ, উপকারিতা এবং হিকমত হজের মধ্যে নিহিত রয়েছে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

সালিম সাহেব কোন ইবাদাত পালনের ইচ্ছা পোষণ করেছেন? উদ্দীপকের আয়াতের …

উদ্দীপক

সালিম ও আরিফ দুজন ব্যবসায়ী বন্ধু। সালিম সাহেব এবার একটি বিশেষ ইবাদাত পালনের জন্য মনস্থির করেছেন। সে আরিফকে বলে, চল দোস্ত আমরা এবার আল্লাহর ঘর যিয়ারত করে আি আরিফ বলে, সামনে একটি বড় চালান আসছে, সেখানে প্রায় লাখ পাঁচেক টাকার প্রয়োজন। তাছাড়া আমি তো প্রতি বছর আমার ব্যবসার টাকার একটি অংশ শরিয়ত নির্ধারিত খাতে ব্যয় করি। সমাজ থেকে দারিদ্র্য দূরীকরণে সহায়ক ভূমিকা পালন করে। তখন সালিম বন্ধুকে উদ্দেশ করে বলেন, তোমার কথা ঠিক আছে। তবে এ ইবাদাতকে তুমি অবজ্ঞা করতে পার না। অতঃপর তিনি পবিত্র কুরআনের নিম্নোক্ত আয়াত পাঠ করেন- وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجَ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا

রংপুর ক্যাডেট কলেজ · 2023

উত্তর

হাক্কুল ইবাদ বা বান্দার হক হলো— মানুষ একে অপরের প্রতি সাহায্য-সহযোগিতার হাত বাড়ানো। পরস্পরের প্রতি এ সহানুভূতি ও কিছু দায়িত্ব পালন করাই হলো হাক্কুল ইবাদ বা বান্দার অধিকার।

উত্তর

"সাওম (রোযা) ঢালস্বরূপ।” এখানে ঢাল বলতে কুপ্রবৃত্তি দমনকারী শক্তিকে বোঝানো হয়েছে। অর্থাৎ মানুষ লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, ক্রোধ-ক্ষোভ ও কামভাবের বশবর্তী হয়ে অনেক মন্দকাজে লিপ্ত হয়। সাওম মানুষকে এসব কাজ হতে মুক্ত থাকতে শেখায়। ঢাল যেমন যুদ্ধের ময়দানে একজন যোদ্ধাকে তির, তলোয়ার ও বর্মের আঘাত থেকে সংরক্ষিত রাখে ঠিক তেমনি সাওম মানুষকে যাবতীয় অশ্লীলতা, পাপাচার ও কামনা-বাসনা থেকে বিরত রাখে। এজন্য মহানবি হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, “সাওম (রোযা) ঢালস্বরূপ।” (বুখারি ও মুসলিম)

উত্তর

আরিফের পালনীয় ইবাদাতটি হলো যাকাত । যাকাত আদায়ের ৮টি খাত : ১. ফকির, ২. মিসকিন; ৩. যাকাত আদায়কারি কর্মচারি; ৪. নও মুসলিমদের সংরক্ষণ ও মন আকৃষ্ট করা; ৫. দাসত্ব মোচন; ৬. ঋণগ্রস্ত; ৭. আল্লাহর পথে ব্যয়; ৮. মুসাফির। কুরআন ঘোষিত উপযুক্ত বণ্টন নীতিমালা অনুযায়ী যদি যাকাত বণ্টন করা হয়, তাহলেই সমাজের দারিদ্র্য বিমোচন করা সম্ভব। যাকাত দারিদ্র্য বিমোচনে একিট কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। যাকাত ব্যবস্থা গরিব, অলস, অভাবগ্রস্তলোকদের পূর্ণ অর্থনৈতিক নিরাপত্তা বিধানে কার্যকর ভূমিকা পালন করে। ধনীদের সংগ্রহ করে অভাবগ্রস্তদের মাঝে বণ্টন করার ফলে গরীব ও অভাবগ্রস্তরা আস্তে আস্তে স্বাবলম্বী হতে থাকে। ধনী-দরিদ্রের মাঝে বৈষম্য দূর হয়। দারিদ্র্য বিমোচন হয়। এমনকি যাকাতের অর্থ দ্বারা শিল্পকারখানা প্রতিষ্ঠা করে বেকার লোকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় । এতে করে আর্থিকভাবে অসচ্ছল লোকগুলো ধীরে ধীরে সচল হতে থাকে। পর্যায়ক্রমে সম্পদশালী লোকের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ফলে এভাবেই দারিদ্র্য বিমোচন হয়।

উত্তর

সালিম সাহেব হজ পালনের ইচ্ছা পোষণ করেছেন। উদ্দীপকের আয়াতটির অর্থ হচ্ছে, 'মানুষের মধ্যে যার সেখানে (আল্লাহর ঘরে) যাওয়ার সামর্থ আছে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঐ ঘরের হজ করা তার জন্য অবশ্য কর্তব্য। (সুলা আলে ইমরান : ৯৭) সুতরাং হজ একটি ফরজ ইবাদাত। তার গুরুত্ব অনেক। ইসলাম যে পাঁচটি মূল নীতির ওপর প্রতিষ্ঠিত তার মধ্যে হজ অন্যতম। হজের মাধ্যমে ক্ষমা ও আখিরাতে সাফল্য লাভ করা যায়। এই হজের মাধ্যমে মুমিন আল্লাহর সান্নিধ্য লাভ করে । হজের মাধ্যমে বিশ্ব মুসলিম ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করে। পবিত্রতম পরবেশে তারা আল্লাহর কাছে আত্মনিবেদন করে। সাম্যবাদী চেতনার উন্নয়ন ঘটে এই হজ আদায়ের মাধ্যমে। হজ সম্মিলন মুসল্লি উম্মাহর এক বৃহত্তম ধর্মীয় উৎসব। এর মাধ্যমে মুসলিম উম্মাহর শান- শাওকতের বহিঃপ্রকাশ ঘটে। বিক্ষিপ্ত শক্তিগুলো সংহত হয়। দিকে দিকে উম্মাহর সুখ্যাতি ও গৌরব ছড়িয়ে পড়ে। এ ছাড়াও বহুকল্যাণ, উপকারিতা এবং হিকমত হজের মধ্যে নিহিত রয়েছে।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।