উদ্দীপকে বর্ণিত ফারিহা কোন ইবাদাতটি পালন করছে? মুমিনের জীবনে এর গুরুত্ব ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ফারিহা মৌলিক ইবাদাত সাওম তথা রোজা পালন করেছে।ইসলামি জীবনদর্শনের অন্যতম স্তম্ভ হচ্ছে সাওম বা রোজা। মৌলিক ইবাদাতগুলোর মধ্যে সালাত ও যাকাতের পরেই সাওমের স্থান। আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণ, আত্মশক্তি ও আধ্যাত্মিক উন্নতি সাধন রোজা অপরিহার্য শারীরিক ইবাদাত ৷ ইসলামি শরিয়তের পরিভাষায়, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার নাম সাওম বা রোজা। সাওম পালনের ব্যাপারে আল্লাহ তায়ালা বলেন, “তোমাদের প্রতি সাওমের বিধান দেওয়া হলো যেমনিভাবে বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। যাতে তোমরা তাকওয়া বা খোদাভীতি লাভ করতে পারো।” (সূরা বাকারা : ১৮৩) আত্মিক উৎকর্ষ সাধনে রোজা একটি অপরিহার্য ও চিরন্তন বা সকল যুগ ও কালের ইবাদাত। সিয়াম সাধনার মাধ্যমে মাটির মানুষ ঊর্ধ্ব জগতের সাথে ঘনিষ্ঠ ও সুনিবিড় সম্পর্ক প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়, আত্মাকে কলুষমুক্ত করে, পরিশুদ্ধ করে । উদ্দীপকে বর্ণিত ফারিহা ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদাত সাওম পালন করেছে। মুমিনের জীবনে সাওমের গুরুত্ব অনেক বেশি ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ফারিহা কোন ইবাদাতটি পালন করছে? মুমিনের জীবনে এর গুর…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর