বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় জনাব ফারুক সাহেবের ইবাদাতের ভূমিকা বিশ্লেষণ কর ।
উত্তর: জনাব ফারুক সাহেব মৌলিক ইবাদাত হজ পালন করেছে। হজ ইসলামের পঞ্চম রুকন। এটি একটি আর্থিক ও শারীরিক ইবাদাত। কেবল ধনী মুসলমানদের ওপর হজ ফরয। এটি সমগ্র মানবজাতির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সৃষ্টির প্রতীক। পবিত্র কাবা গৃহকে কেন্দ্র করে মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে বিশ্বের সুদূর প্রান্তসমূহ থেকে সামর্থ্যবান মুসলমানগণ হৃদয় ভরা ভক্তি, শ্রদ্ধা ও আবেগজড়িত চিত্তে মক্কায় হাজির হয় এবং হজের যাবতীয় কার্যাবলি সাধন করে । ইসলামি পরিভাষায় হজ হলো মহান আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যাবলির মাধ্যমে সম্মানিত বায়তুল্লাহ জিয়ারতের সংকল্প করার নামই হজ। হজ সামর্থ্যবান ব্যক্তির ওপর ফরয। এটি ফরজিয়াতের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। হজ হলো আল্লাহর ইশক ও মহব্বত প্রকাশ করার এক অপরূপ বিধান। অর্থাৎ প্রেমাস্পাদর আকর্ষণে মাতোয়ারা হয়ে প্রেমিক ছুটে চলে জিয়ারতে বায়তুল্লাহর উদ্দেশে। সর্বোপরি হজই মুসলিম উম্মাহর মাঝে সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক ঐক্য আনয়ন করতে পারে। এভাবে হজ মুসলমানদের মধ্যে বিশ্বভ্রাতৃত্ব সৃষ্টি করে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় জনাব ফারুক সাহেবের ইবাদাতের ভূমিকা বিশ্ল…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর