উদ্দীপকে কোন মাযহাবকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে হানাফি মাযহাবকে বোঝানো হয়েছে। ইমাম আবু হানিফা (রহ.) হানাফি মাযহাবের প্রবক্তা। তিনি ইরাকের কুফা নগরীতে হিজরি ৮০ সনে জন্মগ্রহণ করেন। তিনিই প্রথম নিয়মতান্ত্রিক ফিকহ শাস্ত্র প্রণয়ন করেন। তিনি ৪২ সদস্যের ফিকহ সংকলন পরিষদের মাধ্যমে কুতবে হানাফিয়্যাহ প্রণয়ন করেন। এতে ৮৩ হাজার মাসয়ালা সন্নিবেশ করা হয়েছে। তার উদ্ভাবিত মাযহাব কুরআন, হাদিস, ইজমা, কিয়াস ও যৌক্তিক বিচারে অন্যান্য মাযহাবের চাইতে অগ্রগণ্য। পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশের শতকরা ৭৫ ভাগ মুসলমান এ মাযহাবের অনুসারী। তার উদ্ভাবিত ফিকহি মাসয়ালা অধিকতর যৌক্তিক ছিল বলেই হানাফি মাযহাবের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা আইনতত্ত্বের প্রবর্তক ছিলেন। তিনি তার সুযোগ্য শিষ্য ইমাম আবু ইউসুফ (র.) ও ইমাম মুহাম্মদ (রহ.) তাদের অসাধারণ গবেষণা দ্বারা এ মাযহাবকে আরও সমৃদ্ধ ও সুসংহত করেন। আব্বাসীয় খলিফারা এ মাযহাবকে বিশেষ সম্মান করতেন। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত জনাব আব্দুল আওয়াল স্যারের বক্তব্যে তিনি হানাফি মাযহাবকেই বুঝিয়েছেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন মাযহাবকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর