উদ্দীপকে মুসলিম আইন বিশারদগণের বিভিন্ন মতামত বলতে কী বোঝ? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে মুসলিম আইন বিশারদগণের বিভিন্ন মতামত বলতে মাযহাবকে বোঝানো হয়েছে। মাযহাব উদ্ভবের কারণ হলো- পরিবর্তের বিধিবিধান সাধারণ মানুষের বোধগম্য করে উপস্থাপন করা। আধুনিক যুগে ইবাদাতের মর্যাদাগত শ্রেণিবিন্যাসগুলো আমরা যেভাবে নির্ণয় করছি যা করতে পেরেছি তা নবি (সা.)-এর কালের পরবর্তী সময়ে ছিল না। নবি (সা.)-এর তিরোধানোত্তর সময়ে মানুষের নানা জিজ্ঞাসাই ফিকহশাস্ত্রের মাযহাবের উৎপত্তি ঘটায়। মহানবি (সা.)-এর তিরোধানের পর ইসলাম বিশ্বের দিকে দিকে ছড়িয়ে পড়ল। অনেক নতুন নতুন দেশ বিজিত হলো। সাথে সাে নতুন সমস্যাও দেখা দিল। সমস্যা সমাধানের লক্ষ্যে কুরআন ও সুন্নাহর মূলনীতিগুলোর ব্যাখ্যা-বিশ্লেষণেরও প্রয়োজন হলো। যেমন- কোনো ব্যক্তি ভুলবশত সালাতের কোনো আমল ছেড়ে দিল। এখন তার সালাত শুদ্ধ হলো কিনা তা নির্ণয়ের জন্য সালাতে কী কী আমল করত, কী কী ওয়াজিব, আর কতটুকু সুন্নাত বা মুস্তাহাব তা জানা অপরিহার্য হয়ে পড়ে। ইসলামের হুকুম-আহকামের মধ্যে আপেক্ষিক পুর ও পার্থক্য নিরূপণের জন্য ফিকহশাস্ত্রবিদগণ বিভিন্ন নীতি অবলম্বন করেন। এসব নীতির ব্যাপারে সকলের একমত হওয়া সম্ভব হয়নি। ফলে তাদের অভিমত বিভিন্নমুখী হলো। তার ফলে তাদের রচিত মাসয়ালাসমূহে মতভেদ ও মত পার্থক্যের সৃষ্টি হলো।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মুসলিম আইন বিশারদগণের বিভিন্ন মতামত বলতে কী বোঝ? ব্যাখ্যা …
উদ্দীপক
নটরডেম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর