উদ্দীপকে বর্ণিত মাওলানা আনওয়ার শাহ কাশ্মিরী (রহ.)-এর বক্তব্যে ইসলামের যে বিষয়টির ইঙ্গিত পাওয়া যায়, তা চিহ্নিতপূর্বক এটি উৎপত্তির কারণ বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মাওলানা আনওয়ার শাহ কাশ্মিরী (র.)-এর বক্তব্যে ইসলামের ফিকহশাস্ত্রের ইঙ্গিত পাওয়া যায়। কুরআন বোঝা হাদিস বোঝার ওপর নির্ভরশীল। কুরআন হাদিসের গভীর জ্ঞান নেই এমন সাধারণ মানুষের জন্য কুরআন হাদিস গবেষণা করে খুঁজে বের করার ক্ষেত্রে ইলমে ফিকহের গুরুত্ব অত্যাধিক। যে শাস্ত্র শরিয়তের বিধিবিধান, শাখা-প্রশাখা ও কার্যকারিতা সম্বন্ধে আলোচনা করা হয়, যা উদ্ভাবন করা হয় বিস্তারিত প্রমাণাদি থেকে এ ধরনের ইলমকে ইলমে ফিকহ বলে। ইসলামি শরিয়ত সঠিকভাবে পালনের ক্ষেত্রে ফিকহ একটি অত্যাবশ্যকীয় বিষয়। আমর জানি, ইসলামের প্রাথমিক যুগে রাসুল (সা.) যেকোনো সমস্যার সমাধান আল-কুরআনের মাধ্যমে নিজেই পেশ করতেন। কালের পরিক্রমায় রাসুল (সা.)-এর পর ইসলাম আরবের বাইরে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। নতুন সভ্যতা-সংস্কৃতির কারণে মুসলিম সমাজে অনেক নতুন নতুন সমস্যার উদ্ভব হতে থাকে। যার সমাধান সরাসরি কুরআন-হাদিস পড়ে বের করা দুষ্কর হয়ে পড়ে। যার কারণে কুরআন-হাদিস ভালোভাবে বোঝার জন্য ইলমে ফিকহ- এর উদ্ভব হয়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মাওলানা আনওয়ার শাহ কাশ্মিরী (রহ.)-এর বক্তব্যে ইসলা…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর