উদ্দীপকে বর্ণিত হাদিসটির যথার্থতা তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: রাসুল (সা.) বলেছেন, “আল্লাহ যার কল্যাণ চান, তাকে দ্বীনের ইলম দান করেন।” অর্থাৎ আল্লাহ যাকে কল্যাণ দান করার ইচ্ছা পোষণ করেন তাকে শরিয়তের বিধানের আলেম ও বিচক্ষণ বানান। এই বাক্যটি দ্বারা ফিকহ শাস্ত্রের গুরুত্ব বুঝানো হয়েছে। ফিকহ ব্যক্তির জীবনে শৃঙ্খলা ও শান্তিপূর্ণ করতে পারে। ইসলামি শরিয়তের ব্যবহারিক দিকের প্রধান ভিত্তি হলো ফিকহশাস্ত্র। ফিকহ ব্যক্তির জীবনে অপবিত্রতা ও কলুষতা দূর করতে সহায়তা করে। ইসলামের অনুশীলনের মাধ্যমে মহান আল্লাহর প্রিয়পাত্র হিসেবে পরিণত হয় এবং ইহকালীন ও পরকালীন কল্যাণ লাভ হয়। আল্লাহ তায়ালা বলেন, “আর যাকে হিকমত বা ফিকহের জ্ঞান দান করা হয়েছে তাকে দেওয়া হয়েছে অশেষ কল্যাণ।” (সূরা বাকারা : ২৬৯) মহানবি (সা.) বলেন, “আল্লাহ তায়ালা যে ব্যক্তির কল্যাণ সাধনের ইচ্ছা করেন, তিনি তাকে দ্বীন সম্পর্কে সূক্ষ্ম জ্ঞান দান করেন।” (বুখারি ও মুসলিম)। হাদিসটিতে জ্ঞানের মাহাত্মাকে প্রকাশ করে তা অর্জনের প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে । অতএব, মানবজীবন ইসলামি শরিয়ত মোতাবেক চলার জন্য ইলমে ফিকহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইলমে ফিকহ ইসলামি আইনের মূল দুটি উৎস কুরআন ও হাদিস ভালোভাবে জানা ও বোঝার জন্য আবিষ্কৃত হয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত হাদিসটির যথার্থতা তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর