উদ্দীপকে বর্ণিত ইমাম অর্থাৎ ইমাম আবু হানিফার হানাফি মাযহাব সবচেয়ে বেশি প্রসিদ্ধ বলে মনে করা হয়।
ইমাম আবু হানিফা (র) হানাফি মাযহাবের প্রচলন করেন। কিছু অনন্য বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার কারণে এই মাযহাবটি মুসলিম বিশ্বে সর্বাধিক প্রসিদ্ধি ও প্রসার লাভ করেছে। বর্তমান বিশ্বের তিন-চতুর্থাংশ মুসলিম হানাফি মাযহাবের অনুসারী।
হানাফি ফিকহের মাসয়ালাসমূহ তত্ত্ব, তথ্য, হিকমত ও কল্যাণকামিতার ওপর প্রতিষ্ঠিত। অন্য মাযহাবে এ ধারণা পোষণ করা হয় যে, ইসলামি শরিয়তের বিভিন্ন হুকুম-আহকাম কোনো কল্যাণকামিতা বিবেচনায় প্রবর্তিত হয়নি। এর বিধানগুলো আল্লাহ ঘোষণা করেছেন বলেই মানতে হবে। হানাফি মাযহাবে ইসলামের প্রতিটি বিধানের পেছনেই কল্যাণচিন্তা রয়েছে বলে বিশ্বাস করা হয়। অন্যান্য মাযহাবের তুলনায় এ মাযহাব একান্তই সহজ ও অনায়াসসাধ্য। পাশাপাশি এই মাযহাবে কুরআন-হাদিসের বিধানসমূহকে অত্যন্ত দৃঢ় ও যুক্তিগ্রাহ্য দৃষ্টিকোণ থেকে গ্রহণ করা হয়েছে। এ মাযহাবে বিয়ের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক কন্যাকে মত প্রকাশের পূর্ণ অধিকার দেওয়া হয়েছে, যা অন্য মাযহাবে নেই। আর এসব কারণেই হানাফি মাযহাব এত জনপ্রিয়।
তাই বলা যায়, ইমাম আবু হানিফার হানাফি মাযহাব একান্তই সহজ। আর সে জন্যই বর্তমানে এই মাযহাবের অনুসারী বেশি।