উদ্দীপকের ছকে 'ক'?-এর স্থানে ইসলামের পাঁচটি স্তম্ভের প্রথম স্তম্ভ ইমানের কথা বলা হয়েছে, ইসলামে এর গুরুত্ব অপরিসীম। ইসলামের পাঁচটি স্তম্ভের প্রথমটি হলো 'লা ইলাহা ইল্লাল্লাহু' অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ (সা.) আল্লাহ তায়ালার রাসুল। এটি ইমানের প্রধান বিষয়। ইমান অর্থ বিশ্বাস। অন্তরে বিশ্বাস মুখে স্বীকার ও বাস্তব কাজে পরিণত করাকে ইমান বলে। ইসলামে ইমানের গুরুত্ব অপরিসীম। কেননা ইমান ব্যতীত ইসলামে প্রবেশ করা যায় না। আর ইমানের প্রধান বিষয়টিই হলো মহান আল্লাহ তায়ালাকে একমাত্র ইলাহ অর্থাৎ সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা, রিজিকদাতা, মহান মনিব এবং সর্বময় ক্ষমতার অধিপতি হিসেবে মেনে নেওয়া এবং মহানবি হযরত, মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবি এবং জীবনের অনুকরণীয় আদর্শ হিসেবে স্বীকার করা। মোটকথা আল্লাহর একত্ববাদ এবং বিশ্বনবি (সা.)-এর রিসালাতের স্বীকৃত প্রদান। বস্তুত আল্লাহর একক দাসত্ব ও শেষ নবির পূর্ণ আনুগত্য ইসলামের প্রথম স্তম্ভ ও প্রধান মূলমন্ত্র। এর মাধ্যমে মানুষ যাবতীয় অন্যায় থেকে মুক্ত থেকে সুখী ও সুন্দর জীবনযাপন করতে পারে। পাশাপাশি পরকালীন সুফলতা লাভকরে জান্নাত উপযোগী মানুষ হিসেবে গড়ে ওঠে।