উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ মনীষী ইমাম আবু হানিফা (র.)।ইমাম আবু হানিফা (র.) হিজরি ৮০ সনে ইরাকের বিখ্যাত কুফা নগরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ফিশাস্ত্রের অদ্বিতীয় পণ্ডিত। ফিশাস্ত্র ছাড়াও ইলমে হাদিস, ইলমে কালাম, ইলমে বালাগাত, ইলমে নাহু। ইলমে সরফ, ইলমে তাফসির প্রভৃতি বিষয়ে তিনি গভীর পাণ্ডিত্য অর্জন করে।ইমাম আবু হানিফা (র.) তীক্ষ্ণ মেধা, অনন্য প্রতিভা, অসাধারণ ধীশক্তি, সুচিন্তিত সিদ্ধান্ত, দ্বীনের গভীর জ্ঞান, অতুলনীয় বাগ্মিতা ও বিরল গুণাবলির জন্য বিশ্বের শ্রেষ্ঠ আইনজ্ঞ হিসেবে স্বীকৃতি লাভকরেন। ইমাম আবু হানিফা (রহ) প্রতিষ্ঠিত মাযহাবের নাম হানাফি মাযহাব। যে মাযহাবের নিয়মনীতিগুলো অত্যন্ত সহজ-সরল ইমাম আবু হানিফাকে ফিকশাস্ত্রে অসামান্য অবদানের জন্য ফিকশাস্ত্রের জনক বলা হয়। ১৫০ হিজরি মোতাবেক ৭৭০ খ্রিস্টাব্দে খলিফা মনসুর কর্তৃক বিষ প্রয়োগের মাধ্যমে এ মহান ব্যক্তির জীবনাবসান ঘটে। বাগদাদের আইযরান নামক স্থানে তাঁকে সমাহিত করা হয়। উদ্দীপকে বলা হয়েছে তিনি ৮০ হিজরি সনে কুফায় জন্মগ্রহণ করেন। তার ফিকাহর বৈশিষ্ট ছিল সহজ-সরল।উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ইসলামি আইন শাস্ত্রের পণ্ডিত বলতে ইমাম আবু হানিফা (র.)-কেই বোঝানো হয়েছে।