রহমতুল্লাহ ফিক্হশাস্ত্র বিষয়ে পড়াশোনা করছে।
ফিক্হ অর্থ অনুধাবন করা, বুঝতে পারা। কুরআন-সুন্নাহ থেকে বিবেক- বুদ্ধি দ্বারা উদ্ঘাটিত জ্ঞানকে ফিক্হ বলে। ফিকহের উৎস চারটি। যথা— ১. কুরআন, ২. হাদীস, ৩. ইজমা ও ৪. কিয়াস। ফিক্হশাস্ত্র এ উৎসসমূহের আলোকে মাসয়ালা প্রদান করে নীতিমালা প্রণয়ন করে। যা রহমতুল্লাহর অধ্যয়নকৃত বিষয়েও পরিলক্ষিত হয়।
উদ্দীপকের বর্ণনা অনুযায়ী রহমতুল্লাহ এমন বিষয়ে অনার্স করছে, যার মাধ্যমে সে কুরআন, হাদীস, ইজমা ও কিয়াসের দ্বারা উদ্ভাবিত শরিয়তের ব্যাবহারিক মাসয়ালা সম্পর্কে জ্ঞান অর্জন করছে। তার অধ্যয়নকৃত এ বিষয়টি হলো ফিক্হ। কেননা, ফিক্হশাস্ত্রেই শরিয়তের ব্যাবহারিক বিষয়সমূহের ব্যাপারে মাসয়ালা প্রদান করা হয়েছে। আর মাসয়ালা প্রণয়নের ক্ষেত্রে ফিক্হশাস্ত্র উল্লিখিত চারটি উৎসসমূহকেই অনুসরণ করে। সুতরাং রহমতুল্লাহর অধ্যয়নকৃত বিষয়টি হলো ফিক্হশাস্ত্র।