শেয়ারFacebookWhatsApp

“উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম”—ব্যাখ্যা করো।

উত্তর: উল্লিখিত হাদিসটিতে দানগ্রহীতার ওপর দানপ্রদানকারীকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং দান গ্রহণকে নিরুৎসাহিত করা হয়েছে। দানকারীর উপরের হাত (দান করার সময় দাতার হাত উপরেই থাকে) দানগ্রহীতার নিচের হাতের চেয়ে উত্তম। তাদের মধ্যে মর্যাদাগত এ পার্থক্যের কারণ হলো— দাতা তার দানের মাধ্যমে দানগ্রহীতার উপকার করে থাকে। আর দানগ্রহীতা দানের সেই অর্থ দিয়ে তার প্রয়োজন পূরণ করে। সে দাতার কাছে হেয় ও মর্যাদাহীন বলে বিবেচিত হয়। এজন্যই রাসুল (স) বলেছেন, 'উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম।' (বুখারি ও মুসলিম)

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

“উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম”—ব্যাখ্যা করো।

উদ্দীপক

জনাব আবির তাঁর ছেলে রাহিককে নিয়ে পবিত্র মক্কা নগরী ভ্রমণ করেন। তিনি সেখানে বিশ্বের অন্যান্য মুসলিমদের সাথে পবিত্র কাবাঘর তাওয়াফ, সাফামারওয়া সায়ী, আরাফায় অবস্থানসহ অন্যান্য ইবাদত পালন করেন। রাহিক মক্কায় নামাজ আদায় করার সময় দেখতে পায় যে বিভিন্ন দেশের মানুষ বিভিন্নভাবে নামাজ আদায় করছে। রাহিক এর কারণ জানতে চাইলে জনাব আবির বলেন, এটা বিভিন্ন ইমামের গবেষণার ফল। ইসলামি গবেষকদের মতে, যে পদ্ধতিসমূহ অনুসরণ করে নামাজ আদায় করা হচ্ছে সবগুলোই সঠিক।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024

উত্তর

ইজমা অর্থ ঐকমত্য।

উত্তর

উল্লিখিত হাদিসটিতে দানগ্রহীতার ওপর দানপ্রদানকারীকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং দান গ্রহণকে নিরুৎসাহিত করা হয়েছে। দানকারীর উপরের হাত (দান করার সময় দাতার হাত উপরেই থাকে) দানগ্রহীতার নিচের হাতের চেয়ে উত্তম। তাদের মধ্যে মর্যাদাগত এ পার্থক্যের কারণ হলো— দাতা তার দানের মাধ্যমে দানগ্রহীতার উপকার করে থাকে। আর দানগ্রহীতা দানের সেই অর্থ দিয়ে তার প্রয়োজন পূরণ করে। সে দাতার কাছে হেয় ও মর্যাদাহীন বলে বিবেচিত হয়। এজন্যই রাসুল (স) বলেছেন, 'উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম।' (বুখারি ও মুসলিম)

উত্তর

আবির ও রাহিক হজ পালন করেছে। ইসলাম যে পাঁচটি মূলভিত্তি বা স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত তার মধ্যে হজ অন্যতম। হজ একটি ফরজ ইবাদত। আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত নিয়মে পবিত্র কাবাঘর ও সংশ্লিষ্ট স্থানসমূহ প্রদক্ষিণ করাকে হজ বলে। উদ্দীপকে বর্ণিত আবির তাঁর ছেলে রাহিককে নিয়ে পবিত্র মক্কা নগরীতে গিয়ে বিশ্বের অন্যান্য মুসলিমদের সাথে কাবাঘর তাওয়াফ, সাফা-মারওয়া সায়ী, আরাফায় অবস্থানসহ অন্যান্য ইবাদত পালন করে। যা হজকে ইঙ্গিত করে। কেননা সুস্থ, প্রাপ্তবয়স্ক, স্বাধীন এবং প্রয়োজনীয় অর্থ ও সামর্থ্য আছে, এমন মুসলিম ব্যক্তির ওপর আল্লাহ তায়ালা সারাজীবনে একবার হজ পালন করা ফরজ করেছেন। আর হজ পালন করার জন্য একজন মুসলিমকে বছরের নির্দিষ্ট দিনে অর্থাৎ জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে মক্কায় গমন করতে হয়। দুনিয়া ও আখিরাতে হাজিদের সম্মান ও মর্যাদা অনেক বেশি। রাসুল (স) বলেন, 'কবুল হজের প্রতিদান বেহেশত ছাড়া আর কিছুই নয়।' (সুনানে নাসাঈ) সর্বোপরি বলা যায়, আবির ও তার ছেলে রাহিক ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হজ পালন করেছে।

উত্তর

রাহিকের প্রশ্নে মাযহাবের বিষয়টি ফুটে উঠেছে, শরিয়তের বিধানাবলী পালনে যার গুরুত্ব অপরিসীম। মাযহাব শব্দের অর্থ চলার পথ, ধর্মমত, বিশ্বাস ইত্যাদি। সাধারণভাবে বলা যায়, ইসলামি শরিয়তের বিভিন্ন আইন-কানুন, আমল, লেনদেন, পারস্পরিক মেলামেশা ও ইবাদত সম্পর্কিত মৌলিক আকিদাগত বিষয় অভিন্ন রেখে এগুলোর ব্যবহারিক দিক ও শাখা-প্রশাখাতে যথাযথ যোগ্যতাসম্পন্ন মুজতাহিদদের বিভিন্ন মতামত প্রকাশের পরিপ্রেক্ষিতে যেসব ভিন্ন ভিন্ন মতবাদ গড়ে উঠেছে তাকে মাযহাব বলে। উদ্দীপকে বর্ণিত রয়েছে যে, রাহিক মক্কায় নামাজ আদায় করার সময় দেখতে পায় যে বিভিন্ন দেশের মানুষ বিভিন্নভাবে নামাজ আদায় করছে। এর কারণ জানতে চাইলে তার পিতা তাকে বলে- এটি বিভিন্ন ইমামের গবেষণার ফল । ইসলামি গবেষকদের মতে, যে পদ্ধতিসমূহ অনুসরণ করে নামাজ আদায় করা হচ্ছে সবগুলোই সঠিক। কেননা, ইসলামি আইন-কানুন ও ইবাদত সম্পর্কিত মৌলিক বিষয়সমূহ ব্যতীত সেগুলোর শাখা-প্রশাখাতে মুসলিম আইনবিশারদগণের বিভিন্ন মতামত পাওয়া যায়। আর এভাবে পৃথিবীতে প্রধানত চারটি মাযহাবের প্রসার ঘটে। মাযহাবের মাধ্যমে সাধারণ মানুষের জন্য শরিয়ত তথা কুরআন-সুন্নাহর বিধান পালন করা সহজ হয়েছে। তবে এক্ষেত্রে উল্লেখ্য যে, মাযহাব বিভিন্ন হলেও ইসলামের মৌলিক বিধানাবলি সর্বক্ষেত্রে অভিন্ন।
HSCIslamic Studies 2nd Paperসরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।