শেয়ারFacebookWhatsApp

আল ফিকহ অর্থ কী?

উত্তর: আল-ফিকহ শব্দের অর্থ অবগত হওয়া, অনুধাবন করা ইত্যাদি।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

আল ফিকহ অর্থ কী?

উদ্দীপক

জনাব ময়নুল দৈনিক এক ঘণ্টা অর্থসহ কুরআন অধ্যয়ন করেন। তিনি কুরআনের পাশাপাশি এর সম্পূরক শিক্ষা হিসেবে বিবেচিত দ্বিতীয় উৎসও রীতিমতো অধ্যয়ন করেন। তার প্রতিবেশী মাওলানা ফখরুল একদিন তাকে বলেন, ইহকাল ও পরকাল কল্যাণে ও মুক্তি পেতে আল্লাহর বিধান অনুসরণের বিকল্প নেই। তিনি জনাব ময়নুলকে তার রচিত একটা বই উপহার দেন যাতে তিনি কুরআন-হাদিস গবেষণা করে তার বিধিবিধান সংকলন করেছেন।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025

উত্তর

আল-ফিকহ শব্দের অর্থ অবগত হওয়া, অনুধাবন করা ইত্যাদি।

উত্তর

সাওম আমার জন্য, আমি এর প্রতিদান দেব। এটি হাদিসে কুদসী; যা আল্লাহ তায়ালার বাণী। এ হাদিসে সাওমের বিনিময়ে কী পরিণাম দেওয়া হবে তা উল্লেখ করা হয়েছে। মূলত এর মাধ্যমে রোযাদারদের বিশেষভাবে মূল্যায়ন করা হয়েছে। কেননা রোযা এমন ইবাদত, যা প্রদর্শন করা যায় না। এটি শুধু আল্লাহর জন্য হয়ে থাকে। তাই আল্লাহ সন্তুষ্ট হয়ে রোযাদারকে রোযার বিনিময়ে সওয়াব দান করবেন। এজন্য আল্লাহ তায়ালা বলেন, আদম সন্তানের প্রতিটি আমলের প্রতিদান দশ থেকে সাতশতগুণ পর্যন্ত বাড়িয়ে দেন। আল্লাহ বলেন, শুধু সাওম ব্যতীত। নিশ্চয়ই সাওম আমারই জন্য আর আমিই এর প্রতিদান দেব। (বুখারি ও মুসলিম) অর্থাৎ সাওমের প্রতিদান কল্পনাতীত। যা শুধুমাত্র আল্লাহ তায়ালাই জানেন।

উত্তর

উদ্দীপকে জনাব ময়নুল দ্বিতীয় উৎস হিসাবে হাদিস অধ্যয়ন করে। ইসলামি শরিয়তের চারটি উৎস রয়েছে। তন্মধ্যে প্রথম উৎস হলো আল-কুরআন ও দ্বিতীয় উৎস হলো আল-হাদিস। মহানবি (স.) এর কথা, কাজ ও মৌনসম্মতিকে হাদিস বলে। ইসলামি শরিয়তে হাদিসের গুরুত্ব অপরিসীম। হাদিস এক প্রকার ওহি। মহানবি (সা.) আল্লাহ তায়ালার নির্দেশনা প্রাপ্ত হয়েই মানুষকে নানা বিষয়ের নির্দেশনা প্রদান করতেন। যা আমাদের নিকট হাদিস বলে পরিচিত।সুতরাং সুন্নাহ তথা হাদিস অনুসরণ করার দ্বারা রাসুল (সা.)-এর আনুগত্য করা হয়। আর রাসুল (সা.)-এর আনুগত্য দ্বারা আল্লাহর আনুগত্য করা হয়। আল্লাহ তায়ালা এতে সন্তুষ্ট হন। হাদিসের মাধ্যমে রাসুল (সা.) কুরআনের বিধানের যে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন এবং কোন বিধান কীভাবে পালন করতে হবে তা দেখিয়েছেন। যেমন- কুরআন সালাত কায়েম করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কীভাবে, কোন সময়, কত রাকাত সালাত আদায় করতে হবে তার বিস্তারিত দিকনির্দেশনা রয়েছে হাদিসে। ফলে হাদিস অনুসরণ করার মাধ্যমে আমরা ইসলামি শরিয়তের যাবতীয় বিধান সঠিকভাবে আদায় করছি। এজন্যই আল্লাহ তায়ালা হাদিস অনুসরণের নির্দেশ দিয়ে বলেছেন, "রাসুল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ কর। আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাক।" (সূরা আল-হাশর: ৭) সুতরাং রাসুল (সা.)-এর আদেশ-নিষেধের পরিপূর্ণ আনুগত্য ও অনুসরণের জন্য হাদিস জানা অত্যাবশ্যক। কেননা হাদিসের মাধ্যমেই আমরা এসব বিষয় জানতে পারি। মহানবি (সা.) স্বীয় হাদিসের গুরুত্ব তুলে ধরে বলেন, "আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে যাচ্ছি। যতদিন তোমরা এ দুটোকে আঁকড়ে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব (আল-কুরআন) এবং অপরটি তাঁর রাসুলের সুন্নাহ (আল হাদিস)" (মুয়াভা)সুতরাং বলা যায় যে, মানবজীবনে আল-কুরআনের পাশাপাশি হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় বিষয়টি হলো আল-ফিকহ। ফিকহ শব্দের অর্থ অবগত হওয়া, অনুধাবন করা, জানা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, কুরআন-সুন্নাহ থেকে বিবেকবুদ্ধি দ্বারা উদ্ঘাটিত জ্ঞানকে ফিকহ বলে। মানুষের ব্যক্তি জীবন ও সমাজজীবন থেকে শুরু করে সার্বিক জীবনে ইসলামি মূলনীতির আলোকে সিদ্ধান্ত প্রদানই হলো ইলমে ফিকহের বিষয়বস্তু। বাস্তবতার নিরিখে বলা যায়, কুরআন ও হাদিসের বিধান বাস্তবজীবনে বাস্তবায়নের নিমিত্ত দ্বীনকে সঠিকভাবে উপলব্ধি করতে ফিকহের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এ শাস্ত্র ইসলামের বিভিন্ন বিধানকে সহজবোধ্য করে প্রামাণ্য দলিল ও যৌক্তিকতা ব্যাখ্যার মাধ্যমে সাধারণ মানুষের আমল উপযোগী করেছে। ফিকহশাস্ত্র ইবাদতের শরয়ী মর্যাদা নিরুপণ করেছে। ফিকহশাস্ত্র না থাকলে সাধারণ মানুষের পক্ষে সঠিকভাবে ইবাদত পালন করা কঠিন হতো। কোন ইবাদতের গুরুত্ব কতটুকু তারা তা জানত না। কোন ইবাদত কীভাবে পালন করতে হবে তা জানত না। এছাড়াও সমাজজীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন- বিচার, দণ্ডবিধি, বিবাহ সম্পর্কিত মাসয়ালা, যাকাত বিধান ইত্যাদি বিষয়েও ফিকহশাস্ত্র মানুষকে সঠিক দিকনির্দেশনা দিয়ে থাকে। সামাজিক জীবনে প্রয়োজনীয় বিধিবিধান প্রবর্তনের মাধ্যমে সমাজজীবনকে বিভিন্ন বিশৃঙ্খলা পরিস্থিতি থেকে রক্ষা করা হয়েছে।সুতরাং বলা যায় যে, ব্যক্তিগত ও সমাজজীবনসহ জীবনের সার্বিক বিষয়ে মানুষের জীবনে ফিকহের গুরুত্ব অপরিসীম।
HSCIslamic Studies 2nd Paperবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।