"সাওম আমার জন্য, আমি এর প্রতিদান দেব"- ব্যাখ্যা কর।
উত্তর: সাওম আমার জন্য, আমি এর প্রতিদান দেব। এটি হাদিসে কুদসী; যা আল্লাহ তায়ালার বাণী। এ হাদিসে সাওমের বিনিময়ে কী পরিণাম দেওয়া হবে তা উল্লেখ করা হয়েছে। মূলত এর মাধ্যমে রোযাদারদের বিশেষভাবে মূল্যায়ন করা হয়েছে। কেননা রোযা এমন ইবাদত, যা প্রদর্শন করা যায় না। এটি শুধু আল্লাহর জন্য হয়ে থাকে। তাই আল্লাহ সন্তুষ্ট হয়ে রোযাদারকে রোযার বিনিময়ে সওয়াব দান করবেন। এজন্য আল্লাহ তায়ালা বলেন, আদম সন্তানের প্রতিটি আমলের প্রতিদান দশ থেকে সাতশতগুণ পর্যন্ত বাড়িয়ে দেন। আল্লাহ বলেন, শুধু সাওম ব্যতীত। নিশ্চয়ই সাওম আমারই জন্য আর আমিই এর প্রতিদান দেব। (বুখারি ও মুসলিম) অর্থাৎ সাওমের প্রতিদান কল্পনাতীত। যা শুধুমাত্র আল্লাহ তায়ালাই জানেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
"সাওম আমার জন্য, আমি এর প্রতিদান দেব"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর