নাফিসাদের পালন করা ইবাদাতটি হলো সাওম বা রোজা ।
ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের মধ্যে সাওম অন্যতম। প্রাপ্তবয়স্ক সকল মুসলমানের ওপর সাওম পালন করা ফরজ। সাওমের ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব সীমাহীন।
উদ্দীপকে নাফিসাদের নির্দিষ্ট ইবাদাতটি পালনের পদ্ধতি সাওম পালনের পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ। আমরা জানি, নিয়তের সাথে সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার ও কামাচার থেকে বিরত থাকাকে সাওম বলে। অর্থাৎ মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, যাবতীয় ইন্দ্রিয় তৃপ্তি হতে এবং যাবতীয় নিষিদ্ধ কাজ বা পাপাচার থেকে বিরত থাকার মাধ্যমে সাওম পালন করতে হয়। আর উদ্দীপকে নাফিসারা এভাবেই তাদের নির্দিষ্ট ইবাদাতটি পালন করছে। তাই বলা যায়, নাফিসা সাওম বা রোজা পালন করছে।