শেয়ারFacebookWhatsApp

প্রসিদ্ধ মাযহাব কতটি ও কী কী?

উত্তর: প্রসিদ্ধ মাযহাব চারটি। যথা ১. হানাফি, ২. মালিকি, ৩. শাফেয়ি ও ৪ হাম্বলি। ইমাম আবু হানিফা (র) এর অনুসারীগণকে হানাফি বলা হয়। ইমাম আবু হানিফা (র) মাসয়ালা নির্ধারণের ক্ষেত্রে মুক্তবুদ্ধি ও কিয়াসের ওপর প্রাধান্য দিতেন। ইমাম মালিক (র) এর অনুসারীদের মালিকি বলা হয়। তিনি মাসয়ালা নির্ধারণের ক্ষেত্রে মদিনাবাসীর আমলকে বেশি প্রাধান্য দিতেন। এছাড়া ইমাম শাফেয়ি (র) এর অনুসারীদের শাফেয়ি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল (র) এর অনুসারীদের হাম্বলি বলা হয়।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

প্রসিদ্ধ মাযহাব কতটি ও কী কী?

উদ্দীপক

ছাত্র শিক্ষককে বললেন, স্যার আমরা পবিত্র কুরআনে শুধু সালাত কায়েমের নির্দেশ পাই, তাহলে ফরজ, ওয়াজিব, সুন্নত ও নফল ইত্যাদি কীভাবে নির্ধারণ করা হলো? শিক্ষক বললেন, ইসলামি চিন্তাবিদগণ কুরআন ও সুন্নাহর আলোকে নিজ জ্ঞান-বুদ্ধি বিবেচনা ও গবেষণার মাধ্যমে বিভিন্ন বিধানের শরই মর্যাদা নির্ধারণ করেছেন । এর জন্য একটি সুসংগঠিত ইসলামি আইন শাস্ত্র রচিত হয়েছে। শিক্ষক আরো বললেন, এ শাস্ত্রের মাধ্যমে নতুন উদ্ভূত সমস্যার সমাধান দেওয়া হয়।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

উত্তর

মুজতাহিদদের উদ্ভাবিত মূলনীতির আলোকে বের হওয়া মাসআলার নাম মাযহাব।

উত্তর

প্রসিদ্ধ মাযহাব চারটি। যথা ১. হানাফি, ২. মালিকি, ৩. শাফেয়ি ও ৪ হাম্বলি। ইমাম আবু হানিফা (র) এর অনুসারীগণকে হানাফি বলা হয়। ইমাম আবু হানিফা (র) মাসয়ালা নির্ধারণের ক্ষেত্রে মুক্তবুদ্ধি ও কিয়াসের ওপর প্রাধান্য দিতেন। ইমাম মালিক (র) এর অনুসারীদের মালিকি বলা হয়। তিনি মাসয়ালা নির্ধারণের ক্ষেত্রে মদিনাবাসীর আমলকে বেশি প্রাধান্য দিতেন। এছাড়া ইমাম শাফেয়ি (র) এর অনুসারীদের শাফেয়ি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল (র) এর অনুসারীদের হাম্বলি বলা হয়।

উত্তর

উদ্দীপকের আইন শাস্ত্র বলতে ইলমুল ফিক্হ তথা ফিক্হ শাস্ত্রকে বুঝানো হয়েছে। আল্লাহ তায়ালা মানুষের দুনিয়া ও আখিরাতে সার্বিক সফলতা অর্জনে সহায়ক যে জীবনবিধান অবতীর্ণ করেছেন, ব্যাবহারিক জীবনে তা অনুসসরণ করার লক্ষ্যে যে শাস্ত্রে ইসলামের বিধি-নিষেধসমূহ যথাযথ পদ্ধতিতে সংকলিত হয়েছে তাকে ফিক্হশাস্ত্র বলা হয়। ইসলামি শরিয়ত মানুষের গোটা জীবনকে কেন্দ্র করে আলোচনা করে। মানুষের জীবনের খুঁটিনাটি কোনো বিধানই এতে বাদ দেওয়া হয়না। এজন্য ফিক্হশাস্ত্রের গুরুত্বকে ছোট করে দেখার কোনো উপায় নেই। মূলত কুরআন ও হাদিস থেকে প্রাত্যহিক জীবনের সব সমস্যার সমাধান খুঁজতে হয়। উদ্দীপকে শিক্ষক তার ছাত্রের প্রশ্নের জবাবে বলেন, ইসলামি চিন্তাবিদগণ কুরআন ও সুন্নাহর আলোকে নিজ জ্ঞান-বুদ্ধি বিবেচনা ও গবেষণার মাধ্যমে বিভিন্ন বিধানের পরই মর্যাদা নির্ধারণ করেছেন। এর জন্য একটি সুসংগঠিত আইনশাস্ত্র রচিত হয়েছে। যা দ্বারা মূলত ইলমুল ফিক্হকে নির্দেশ করা হয়েছে। কুরআন ও হাদিসে ইসলামি শরিয়তের বিধিবিধান থাকলেও তা সুবিন্যস্তভাবে সাজিয়ে গুছিয়ে বর্ণনা করা নেই। সে কারণে সাধারণ মানুষের পক্ষে কুরআন-হাদিস বুঝে তা থেকে সিদ্ধান্ত গ্রহণ সম্ভব নয়। এজন্য ফিক্হবিদগণ দীর্ঘ গবেষণার মাধ্যমে এসব সমাধান খুঁজে বের করেছেন । এসব সমাধানের সংকলিত রূপই হলো ফিক্হশাস্ত্র।

উত্তর

ইসলামিক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা প্রমাণে উক্ত আইনশাস্ত্র তথা ইলমে ফিকহের ভূমিকা অপরিসীম। আল কুরআনের বিধান ব্যাবহারিক জীবনে প্রতিপালনের লক্ষ্যে যে শাস্ত্র ধর্মীয় বিধিনিষেধসমূহ যথাযথভাবে সংকলিত হয়েছে তাকে ফিক্হশাস্ত্র বলে। ইসলাম একটি গতিশীল জীবনব্যবস্থা। তাই এর বিধিবিধানও যুগের চাহিদানুসারে বিস্তৃতি লাভ করে। যার ফলশ্রুতিতে ফিক্হশাস্ত্রের উৎপত্তি লাভ করে। মহানবি (স)-এর জীবদ্দশায় সাহাবিগণ যেকোনো সমস্যার সমাধান তাঁর কাছ থেকে পেতেন। মহানবি (স)-এর কাছে উক্ত সমস্যার সমাধান না থাকলে ওহির মাধ্যমে আল্লাহ তায়ালা তার সমাধান জানিয়ে দিতেন। তাই ঐসময়ে ফিকহশাস্ত্রের প্রয়োজনীয়তা অনুভূত হয়নি। অর্থাৎ, ইসলামের প্রচার ও প্রসারের সময় রাসুলুল্লাহ (স) যখন যে সমস্যায় পড়তেন আল্লাহ কুরআন নাজিল করে তার সুষ্ঠু সমাধান দিতেন। রাসুল (স)-এর জীবদ্দশায় নতুন নতুন সমস্যা সমাধানে যে সহজ ও স্বাভাবিক পন্থা ছিল, তাঁর ইন্তেকালে তা বন্ধ হয়ে যায়। পাশাপাশি নতুন- নতুন সভ্যতা, জাতি ও সংস্কৃতি ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়ায় আরও নতুন নতুন সমস্যা ও সংকট সৃষ্টি হয়। সাহাবায়ে কিরাম কুরআন-সুন্নাহর ওপর নির্ভর করে বুদ্ধিভিত্তিক গবেষণার মাধ্যমে এসব সমস্যার সমাধান দেন। পরবর্তীকালে তাদেরকে ফকিহ হিসেবে গণ্য করা হয়। তাদের এসবমাসলা-মাসায়েল তাবেয়িগণের সময় গ্রন্থাকারে লিপিবদ্ধ হয়। আর এই শাস্ত্রই হলো ফিক্হশাস্ত্র। সুতরাং, একথা দিবালোকের ন্যায় স্পষ্ট যে, ফিকহশাস্ত্র কোনো গতানুগতিক গতবাঁধা শাস্ত্র নয়, যুগের প্রয়োজনের আলোকেই এটি উৎপত্তি লাভ করেছে। পরিশেষে বলা যায়, যুগের চাহিদানুযায়ী ইসলামকে গতিশীল রাখার জন্য এবং সকল সমস্যার পরিপূর্ণ সমাধান দেওয়ার জন্য ইলমুল ফিকহের ভূমিকা অপরিহার্য।
HSCIslamic Studies 2nd Paperআদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।