শেয়ারFacebookWhatsApp

“আল-কুরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান ।”- ব্যাখ্যা কর।

উত্তর: আল-কুরআন মহান আল্লাহর পক্ষ থেকে মানুষের জীবন বিধান হিসেবে নাযিল করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেছেন, “এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নেই, মুত্তাকিদের হিদায়েতের জন্য।” (সূরা আল-বাকারা : ১-২) এতে সবকিছু অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ বলেছেন, “আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ।" (সূরা আন-নাহল : ৮৯) পবিত্র কুরআনে যেহেতু জীবনের সকল বিভাগের দিকনির্দেশনা রয়েছে, আর এজন্যই আল-কুরআনকে পূর্ণাঙ্গ জীবন বিধান বলা হয় ।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

“আল-কুরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান ।”- ব্যাখ্যা কর।

উদ্দীপক

মাওলানা আনওয়ার শাহ কাশ্মিরী (রহ.) বলেছেন, “কুরআন বোঝা হাদিস বোঝার ওপর নির্ভরশীল। আর হাদিস অনুধাবন করলে মানুষের ব্যবহারিক জীবনে প্রয়োজনীয় আইনকানুন তৈরির শাস্ত্র সম্পর্কে জানা যায়। এ প্রসঙ্গে তিনি একটি হাদিস উল্লেখ করলেন-“আল্লাহ যার মঙ্গল (কল্যাণ) করতে চান, তাকে দ্বীনের সূক্ষ্ম জ্ঞানদান করেন।”

Rajshahi · 2023

উত্তর

ফিকহশাস্ত্রের জনক হলেন ইমাম আবু হানিফা ।

উত্তর

আল-কুরআন মহান আল্লাহর পক্ষ থেকে মানুষের জীবন বিধান হিসেবে নাযিল করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেছেন, “এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নেই, মুত্তাকিদের হিদায়েতের জন্য।” (সূরা আল-বাকারা : ১-২) এতে সবকিছু অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ বলেছেন, “আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ।" (সূরা আন-নাহল : ৮৯) পবিত্র কুরআনে যেহেতু জীবনের সকল বিভাগের দিকনির্দেশনা রয়েছে, আর এজন্যই আল-কুরআনকে পূর্ণাঙ্গ জীবন বিধান বলা হয় ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মাওলানা আনওয়ার শাহ কাশ্মিরী (র.)-এর বক্তব্যে ইসলামের ফিকহশাস্ত্রের ইঙ্গিত পাওয়া যায়। কুরআন বোঝা হাদিস বোঝার ওপর নির্ভরশীল। কুরআন হাদিসের গভীর জ্ঞান নেই এমন সাধারণ মানুষের জন্য কুরআন হাদিস গবেষণা করে খুঁজে বের করার ক্ষেত্রে ইলমে ফিকহের গুরুত্ব অত্যাধিক। যে শাস্ত্র শরিয়তের বিধিবিধান, শাখা-প্রশাখা ও কার্যকারিতা সম্বন্ধে আলোচনা করা হয়, যা উদ্ভাবন করা হয় বিস্তারিত প্রমাণাদি থেকে এ ধরনের ইলমকে ইলমে ফিকহ বলে। ইসলামি শরিয়ত সঠিকভাবে পালনের ক্ষেত্রে ফিকহ একটি অত্যাবশ্যকীয় বিষয়। আমর জানি, ইসলামের প্রাথমিক যুগে রাসুল (সা.) যেকোনো সমস্যার সমাধান আল-কুরআনের মাধ্যমে নিজেই পেশ করতেন। কালের পরিক্রমায় রাসুল (সা.)-এর পর ইসলাম আরবের বাইরে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। নতুন সভ্যতা-সংস্কৃতির কারণে মুসলিম সমাজে অনেক নতুন নতুন সমস্যার উদ্ভব হতে থাকে। যার সমাধান সরাসরি কুরআন-হাদিস পড়ে বের করা দুষ্কর হয়ে পড়ে। যার কারণে কুরআন-হাদিস ভালোভাবে বোঝার জন্য ইলমে ফিকহ- এর উদ্ভব হয়।

উত্তর

রাসুল (সা.) বলেছেন, “আল্লাহ যার কল্যাণ চান, তাকে দ্বীনের ইলম দান করেন।” অর্থাৎ আল্লাহ যাকে কল্যাণ দান করার ইচ্ছা পোষণ করেন তাকে শরিয়তের বিধানের আলেম ও বিচক্ষণ বানান। এই বাক্যটি দ্বারা ফিকহ শাস্ত্রের গুরুত্ব বুঝানো হয়েছে। ফিকহ ব্যক্তির জীবনে শৃঙ্খলা ও শান্তিপূর্ণ করতে পারে। ইসলামি শরিয়তের ব্যবহারিক দিকের প্রধান ভিত্তি হলো ফিকহশাস্ত্র। ফিকহ ব্যক্তির জীবনে অপবিত্রতা ও কলুষতা দূর করতে সহায়তা করে। ইসলামের অনুশীলনের মাধ্যমে মহান আল্লাহর প্রিয়পাত্র হিসেবে পরিণত হয় এবং ইহকালীন ও পরকালীন কল্যাণ লাভ হয়। আল্লাহ তায়ালা বলেন, “আর যাকে হিকমত বা ফিকহের জ্ঞান দান করা হয়েছে তাকে দেওয়া হয়েছে অশেষ কল্যাণ।” (সূরা বাকারা : ২৬৯) মহানবি (সা.) বলেন, “আল্লাহ তায়ালা যে ব্যক্তির কল্যাণ সাধনের ইচ্ছা করেন, তিনি তাকে দ্বীন সম্পর্কে সূক্ষ্ম জ্ঞান দান করেন।” (বুখারি ও মুসলিম)। হাদিসটিতে জ্ঞানের মাহাত্মাকে প্রকাশ করে তা অর্জনের প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে । অতএব, মানবজীবন ইসলামি শরিয়ত মোতাবেক চলার জন্য ইলমে ফিকহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইলমে ফিকহ ইসলামি আইনের মূল দুটি উৎস কুরআন ও হাদিস ভালোভাবে জানা ও বোঝার জন্য আবিষ্কৃত হয়েছে।
HSCIslamic Studies 2nd PaperRajshahi 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।