'সিয়াম ঢালস্বরূপ'- ব্যাখ্যা কর।
উত্তর: “সাওম (রোযা) ঢালস্বরূপ।” এখানে ঢাল বলতে কুপ্রবৃত্তি দমনকারী শক্তিকে বোঝানো হয়েছে। অর্থাৎ মানুষ লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, ক্রোধ-ক্ষোভ ও কামভাবের বশবর্তী হয়ে অনেক মন্দকাজে লিপ্ত হয়। সাওম মানুষকে এসব কাজ হতে মুক্ত থাকতে শেখায়। ঢাল যেমন যুদ্ধের ময়দানে একজন যোদ্ধাকে তির, তলোয়ার ও বর্মের আঘাত থেকে সংরক্ষিত রাখে ঠিক তেমনি সাওম মানুষকে যাবতীয় অশ্লীলতা, পাপাচার ও কামনা-বাসনা থেকে বিরত রাখে। এজন্য মহানবি হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, “সাওম (রোযা) ঢালস্বরূপ।” (বুখারি ও মুসলিম)
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
'সিয়াম ঢালস্বরূপ'- ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর