শেষ উদাহরণটি কোন প্রকারের কিয়াস বলে তুমি মনে কর?
উত্তর: বিজ্ঞ আলিম শাহির সাহেবের দেওয়া শেষ উদাহরণ হলো, "কোনো পক্ষের বিনিময় বস্তুর সমপরিমাণের অতিরিক্ত গ্রহণ হারাম।" উক্ত উদাহরণটি কিয়াসে খফি বা অপ্রকাশ্য কিয়াসের অন্তর্ভুক্ত বলে আমি মনে করি। কোনো বিষয়ে পবিত্র কুরআন ও হাদিসে প্রয়োগকৃত বিধানের পিছনের কারণটি যদি সুস্পষ্ট বা বোধগম্য না হয়, তাহলে অনুরূপ বিষয়ে মুজতাহিদদের স্ব-স্ব উদ্ভাবিত কারণভিত্তিক বিধান গ্রহণ করাকে কিয়াসে খফি বা অপ্রকাশ্য কিয়াস বলে। যেসব হাদিসে ৬টি পণ্যের প্রত্যেকটির বিনিময় ক্ষেত্রে বলা হয়েছে বিনিময় বস্তুর সমপরিমাণের অতিরিক্ত গ্রহণ করা সুদ হিসেবে গণ্য হবে। আর সুদ হারাম। বিজ্ঞ আলিম শাহির সাহেবের প্রদত্ত উদাহরণ উক্ত বিধানের সাথে সামঞ্জস্যশীল। তাই এখানে কিয়াসে খফি বা অপ্রকাশ্য কিয়াস। হয়েছে। উল্লেখ্য, অনেক ক্ষেত্রে যুক্তি ও বাস্তব চাহিদার কারণে প্রকাশ্য কিয়াসের ওপর অপ্রকাশ্য কিয়াসকে প্রাধান্য দিতে হয়। যেমন বাইয়ে সালাম (بَيْعٌ سَلَمٌ) । সুতরাং বলা যায়, শাহির সাহেবের দেওয়া শেষ উপমাটি কিয়াসে খফির অন্তর্ভুক্ত।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
শেষ উদাহরণটি কোন প্রকারের কিয়াস বলে তুমি মনে কর?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর