রাসুলুল্লাহ (সা.)-এর নিকট অত্যন্ত পছন্দনীয় নীতি বলতে ইমাম। সাহেব কোন নীতির প্রতি ইঙ্গিত করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: রাসুলুল্লাহ (সা.)-এর নিকট অত্যন্ত পছন্দনীয় নীতি বলতে ইমাম সাহেব কিয়াসের প্রতি ইঙ্গিত করেছেন। ইসলামি আইনের চতুর্থ উৎস ও গতিশীল পদ্ধতি হলো আল-কিয়াস। নিজস্ব বুদ্ধিমত্তা খাটিয়ে কুরআন ও হাদিসে দেওয়া সমাধানের আলোকে নতুন সমস্যার সমাধান করাই হলো কিয়াস। আর ইসলামি আইনের এ পদ্ধতিটি রাসুল (সা.) পছন্দ করতেন। যার প্রমাণ পাওয়া যায় একটি ঘটনা থেকে। ঘটনাটি হলো- রাসুল (সা.) মুয়ায ইবনে জাবাল (রা.)-কে ইয়েমেনের শাসক হিসেবে প্রেরণের পূর্বে জিজ্ঞেস করেন, তুমি লোকের মধ্যে কীভাবে বিচার ফায়সালা করবে। মুয়ায (রা.) বলেন, প্রথমে আল্লাহর কিতাব দ্বারা। সেখানে না পেলে রাসুল (সা.)-এর সুন্নাহ দ্বারা। সেখানেও যদি না পাই তাহলে আমি কুরআন-সুন্নাহর আলোকে আমার নিজস্ব বুদ্ধিমত্তার মাধ্যমে বিচার ফায়সালা করব। তার এ জবাবে রাসুল (সা.) অত্যন্ত খুশি হন। এতে প্রমাণিত হয়, কুরআন হাদিসের আলোকে গবেষণার মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত রাসুল (সা.) পছন্দ করতেন। ইমাম সাহেবের কথায় এ বিষয়টিই সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। কুরআন ও হাদিসে সুস্পষ্টভাবে মদ্যপান হারাম করা হয়ছে। কিন্তু বর্তমান যুগের ইয়াবা, কোকেন, হেরোইন, গাঁজা, ফেনসিডিল ইত্যাদিকেও ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। অথচ পবিত্র কুরআন হাদিসে এবং ইজমার কোথাও এ বিষয়ে কিছু বলা হয়নি। প্রকৃতপক্ষে এক্ষেত্রে কিয়াসের নীতি অবলম্বন করে এগুলোকে হারাম ঘোষণা করা হয়েছে, যা রাসুল (সা.) পছন্দ করতেন। ইমাম সাহেবের কথায় এ বিষয়টিরই ইঙ্গিত রয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
রাসুলুল্লাহ (সা.)-এর নিকট অত্যন্ত পছন্দনীয় নীতি বলতে ইমাম। সাহেব কো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর