ইমামের সর্বশেষ উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইমামের সর্বশেষ উক্তিটি হলো- কিয়াস ইসলামি শরিয়তের গতিশীল উৎস। উক্তিটি সম্পূর্ণ যথার্থ। মানবজীবন ও সমাজ সতত পরিবর্তনশীল। পরিবর্তন ও বিবর্তনের ধারায় জগতে নিত্যনতুন এমন সব ঘটনা সংঘটিত হচ্ছে, যা পূর্বে সংঘটিত হয়নি। ফলে নতুন সমস্যা ও জটিলতার উদ্ভব দেখা দেয়। এমতাবস্থায় এ সমস্ত সমস্যার কোনো না কোনো হুকুম অবশ্যই নির্ধারণ করতে হবে। তাই নিরুপায় হয়ে ফিকাহবিদগণকে সেই দলিলহীন নতুন বিষয়টিকে ইসলামি শরিয়তের পূর্ববর্তী দলিল সম্পন্ন বিষয়ের সাথে বিবেচনা করে সভ্যতা ও সংস্কৃতির আলোকে নতুন হুকুম নির্ধারণ করতে হবে। আর এভাবে হুকুম নির্ণয় করাই হলো কিয়াস। কিয়াস আমাদের নতুন দিগন্তে প্রবেশের পদ্ধতি বলে দেয়। আধুনিক জীবনে আমরা এমন কতকগুলো বিষয়ের সম্মুখীন হই, যা রাসুল (সা.)-এর যুগে বা তৎপরবর্তী যুগে ছিল না। এসব বিষয়ে ইসলামের সঠিক বিধান আমরা কিয়াসের মাধ্যমেই পেয়ে থাকি। যেমন আধুনিক ইসলামি ব্যাংকিং, ইসলামি তাকাফুল বা বিমা, শেয়ার ব্যবসায়, বৈদেশিক মুদ্রার বিনিময়, স্টক একচেঞ্জ, প্রভিডেন্ট ফান্ড, বন্ড, টেলিফোনে বিয়ে, ছবি তোলা ইত্যাদি। এছাড়া চিকিৎসা ক্ষেত্রে রক্তদান, চক্ষুদান, কিডনি দান, অঙ্গ প্রতিস্থাপন, অপারেশনকালীন বিভিন্ন বিধান, ডিএনএ টেস্ট, টেস্ট টিউব বেবি ইত্যাদি। কিয়াসের সুযোগ না থাকলে ইসলাম সভ্যতার বিকাশকে বাধাগ্রস্ত করত এবং সীমিত পরিসরে ইসলাম সীমাবদ্ধ হয়ে যেত। উদ্দীপকে বর্ণিত হয়েছে, সাকিব স্থানীয় মসজিদের ইমামকে মাইক ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তিনি জবাব বললেন যে, আমরা অনেক কিছুই কিয়াসের ভিত্তিতে সমাধান করে থাকি। কিয়াস ইসলামি শরিয়তের গতিশীল উৎস। কিয়াস উদ্ধৃত নতুন সমস্যাবলির নির্ভুল সমাধান দিয়ে থাকে। তাই ইমামের সর্বশেষ উক্তিটি সম্পূর্ণ যথার্থ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ইমামের সর্বশেষ উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর