জনাব নাজিমের উক্তির সাথে তুমি কি একমত? তোমার মতের। স্বপক্ষে যুক্তি উপস্থাপন কর।
উত্তর: হ্যাঁ, কিয়াস সম্পর্কে জনাব নাজিমের বক্তব্যের সাথে আমি একমত পোষণ করছি। কিয়াস অর্থ মূল আইন যুক্তির প্রতিষ্ঠিত সে যুক্তরা আলোকে বিভাতায় তমল সমস্যা সমাধানে আল্লাহর নিদের্শিত পদ্ধতিই কিয়াস। আধুনিক জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের অন্যতম পদ্ধতি কিয়াস। পরিবর্তন ও বিবর্তনের ধারায় জগতে নিত্যনতুন এমন সব ঘটনা সংঘটিত হচ্ছে, যা পূর্বে সংঘটিত হয়নি। এমতাবস্থায় এসব সমস্যার কোনো না কোনো হুকুম অবশ্যই নির্ধারণ করতে হবে। ইসলামের সব বিষয় যথার্থভাবে গবেষণা করলেই এর সমাধান পাওয়া যাবে। কিয়াস এই গবেষণার ফল। সুতরাং দেখা যাচ্ছে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য কিয়াস কল্যাণকর ভূমিকা পালন করে। এটি ছাড়া ইসলামকে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে প্রমাণ করা সম্ভব নয়। কিয়াসই ইসলামকে সর্বকালীন ও সর্বজনীন জীবনব্যবস্থারূপে পরিণত করে। সব যুগের মানুষের যেকোনো রকমের সমস্যার কুরআন-হাদিসসম্মত সমাধান দেওয়া কেবল এর মাধ্যমেই সম্ভব হয়ে ওঠে। উদ্দীপকের জনাব নাজিম কিয়াসের আলোচনা করে বলেন, এটি জীবনব্যবস্থার জন্য কল্যাণকর এবং আধুনিক সমস্যা সমাধানের জন্য কিয়াসের প্রয়োজন পড়ে। কেননা মানবজীবন ও সমাজ পরিবর্তনশীল। উপরের আলোচনায় দেখা যাচ্ছে নবোপ্তাবিত বিভিন্ন সমস্যা সমাধানে কিয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। এজন্য আমি নাজিমের উক্ত বক্তব্যের সাথে একমত।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনাব নাজিমের উক্তির সাথে তুমি কি একমত? তোমার মতের। স্বপক্ষে যুক্তি …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর