প্রথম উদাহরণগুলো কোন প্রকারের কিয়াস? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রথম উদাহরণগুলো হলো- ১. বিড়ালের উচ্ছিষ্ট পাক এবং ২. খরগোশের উচ্ছিষ্ট পাক। এ দুটো উদাহরণ প্রকাশ্য কিয়াসের অন্তর্ভুক্ত। পবিত্র কুরআন হাদিসে বর্ণিত কোনো বিষয়ের কারণভিত্তিক বিধানের বিবেচনায় অন্যকোনো বিষয়ে একই ধরনের কারণ বিদ্যমান থাকলে, ওই বিধান প্রমাণ করার ক্ষেত্রে যদি প্রমাণটি সুস্পষ্টভাবে বা বাহিক্য দৃষ্টিতে প্রমাণিত হয় এবং কারণভিত্তিক বিধান গ্রহণ করা হয়, তাহলে তাকে কিয়াসে জলি বলে। বিজ্ঞ আলিম শাহির সাহেব উক্ত দুটো উদাহরণ দিয়ে বিড়াল বা খরগোশের ঝুটা বা উচ্ছিষ্টকে পাক হিসেবে বোঝাতে চেয়েছেন। কারণ এরা এমন গৃহপালিত প্রাণী যারা সর্বদা মানুষের খুব কাছাকাছি থাকে। এদের থেকে দূরত্ব বজায় রাখা যায় না। আর এরা হারাম খাদ্যও খায় না। এজন্য এদের উচ্ছিষ্ট পাক। অনুরূপভাবে এসব কারণ যদি কোনো প্রাণীর মধ্যে পাওয়া যায় তাহলে তাদের উচ্ছিষ্টও পাক হিসেবে গণ্য হবে। এটা উক্ত উদাহরণের লক্ষ্য। যা দ্বারা মূলত কিয়াসে জলিকে নির্দেশ করে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
প্রথম উদাহরণগুলো কোন প্রকারের কিয়াস? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর