উক্ত নীতি কিসের ভিত্তিতে বাস্তবায়িত হবে? বিশ্লেষণ কর।
উত্তর: ইমাম সাহেবের উক্ত নীতি তথা কিয়াসের বিধান বাস্তবায়িত হবে কুরআন ও হাদিসের ভিত্তিতে। আল্লাহ তায়ালা আল-কুরআনে কিয়াস করার অনুমোদন দিয়েছেন। এ অনুমোদনের ভিত্তিতে রাসুল (সা.)-এর যুগেই কিয়াসের যাত্রা শুরু হয়। কিয়াস আল্লাহর নির্দেশে রাসুল (সা.) কর্তৃক প্রতিষ্ঠিত হওয়ায় এটি কুরআন-সুন্নাহর আলোকে করতে হবে এটাই স্বাভাবিক। মহানবি (সা.)-এর ইন্তেকালের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীতে বিভিন্ন ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। মানুষের জীবনযাত্রা ও চিন্তা-চেতনা এবং উদ্ভূত সমস্যার ক্ষেত্রেও ভিন্নতা ও বৈচিত্র্য দেখা যাচ্ছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে কুরআন ও হাদিসে এসব নতুন সমস্যার সমাধান নেই। প্রকৃতপক্ষে এসব সমস্যার সমাধানের উপায় হলো কিয়াস করা। আর বুদ্ধিমত্তা খাটিয়ে কুরআন ও হাদিসে দেওয়া সমাধানের আলোকে কিয়াস করতে বলা হয়েছে। অর্থাৎ কুরআন হাদিসে যে সমাধান দেওয়া হয়েছে তা হলো আছল বা মূলনীতি। আর এ মূলনীতির ওপর ভিত্তি করে সমাধান করাই হলো কিয়াস। মদ বাতীত অন্যান্য নেশাজাতীয় দ্রব্য ইসলামের হারাম করা হয়েছে এমন একটি নীতির মাধ্যমে যা মহানবি (সা.) পছন্দ করতেন। আর তাঁর পছন্দনীয় এ নীতিটি হলো কিয়াস। এটি ইসলামি শরিয়তের চতুর্থ উৎস।। ভাই কিয়াস কুরআন-হাদিসের মূলনীতি অনুযায়ীই করতে হয়। আর ইমাম। সাহেবের উক্তিতে এ কথার সমর্থন বর্তমান থাকায় তার বক্তব্যটি যথার্থ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উক্ত নীতি কিসের ভিত্তিতে বাস্তবায়িত হবে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর