শেয়ারFacebookWhatsApp

জনাব বশিরের উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর।

উত্তর: কিয়াস ইসলামি আইনশস্ত্রের গতিশীল ধারা- জনাব বশিরের এই উক্তিটির তাৎপর্য অপরিসীম। কিয়াস ইসলামি শরিয়তের অন্যতম উৎস। এর অর্থ পরিমাপ করা, অনুমান করা বা তুলনা করা। উদ্ভূত কোনো সমস্যার সমাধান কুরআন-সুন্নাহর কোনো বিধানের সাথে সাদৃশ্য রেখে ঐ সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলে। বস্তুত মানবজীবন অত্যন্ত গতিশীল এবং পরিবর্তনমুখী। প্রতিনিয়ত এখানে নতুন নতুন সমস্যার উদ্ভব ঘটে। এসব সমস্যার ইসলামি শরিয়াভিত্তিক সমাধান উদ্ভাবনের জন্য কিয়াস বিশেষ জরুরি। কেননা, কিয়াস কর্তৃক উদ্ধৃত এসব সমস্যার সমাধানের ওপরেই মুসলিম উম্মাহ ইজমা সম্পাদন করবে। মূলত গতিশীল ইসলামি জীবনের মূল গতিশীলতা হলো কিয়াস। এর মাধ্যমে গবেষকদের পবেষণা কাজে আত্মনিয়োগ করার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। উন্মুক্ত রাখা হয়েছে মুক্তবুদ্ধি চর্চা ও স্বাধীন মত প্রকাশের পথ। উদ্দীপকে জনাব বশির আলোচনার প্রেক্ষাপটে কিয়াসকে ইসলামি আইনশাস্ত্রের গতিশীল ধারা হিসেবে উল্লেখ করেন। ইসলামি আইনের আধুনিকায়ন, প্রগতি এবং সর্বকালীন ও সর্বজনীন চরিত্রটি অক্ষুণ্ণ রাখার জন্য কিয়াসের কোনো বিকল্প নেই। সুতরাং বলা যায়- জনাব বশির সাহেবের উক্তটি সত্যিই তাৎপর্যপূর্ণ।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

জনাব বশিরের উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব বশির ও জনাব নাজিম দুজন ইসলামি চিন্তাবিদ। তারা ইসলামি শরিয়তের চতুর্থ উৎস নিয়ে আলোচনা করছিলেন। জনাব বশির বললেন, এটি ইসলামি আইনশাস্ত্রের এক গতিশীল ধারা। জনাব নাজিম বললেন, শুধু তাই না এটি গ্রহণ ও প্রয়োগ নিঃসন্দেহে ইসলামি জীবনব্যবস্থার জন্য কল্যাণকর। কেননা এর মাধ্যমে আধুনিক জীবনব্যবস্থার নিত্যনতুন সমস্যার সমাধন করা সম্ভব হয়।

উত্তর

ইজমা শব্দের অর্থ ঐকমত্য পোষণ করা।

উত্তর

ইজমা সম্পাদনে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের 'আহলুল ইজমা' বলা হয়। রাসুল (সা.)-এর ইন্তেকালের পর সাহাবিরা ছিলেন ইজমার আহল। কেননা রাসুলের পর তারাই ছিলেন ইসলামি শরিয়ত সম্পর্কে অভিজ্ঞ, রাসূল (সা.)-এর পছন্দনীয় এবং সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি। সাহাবিদের যুগের পরে অভিজ্ঞ আলিমগণ ইজমা প্রদান করতে পারবেন। এভাবে শরিয়ত সম্পর্কে অভিজ্ঞ এবং সর্বজন গ্রহণযোগ্য মানুষ, যারা ইজমা প্রদান করলে তা শরিয়তের বিধানে পরিণত হবে সে ধরনের ব্যক্তি বা মানুষদের আহলুল ইজমা বা ইজমার আহল বলা হয়।

উত্তর

কিয়াস ইসলামি আইনশস্ত্রের গতিশীল ধারা- জনাব বশিরের এই উক্তিটির তাৎপর্য অপরিসীম। কিয়াস ইসলামি শরিয়তের অন্যতম উৎস। এর অর্থ পরিমাপ করা, অনুমান করা বা তুলনা করা। উদ্ভূত কোনো সমস্যার সমাধান কুরআন-সুন্নাহর কোনো বিধানের সাথে সাদৃশ্য রেখে ঐ সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলে। বস্তুত মানবজীবন অত্যন্ত গতিশীল এবং পরিবর্তনমুখী। প্রতিনিয়ত এখানে নতুন নতুন সমস্যার উদ্ভব ঘটে। এসব সমস্যার ইসলামি শরিয়াভিত্তিক সমাধান উদ্ভাবনের জন্য কিয়াস বিশেষ জরুরি। কেননা, কিয়াস কর্তৃক উদ্ধৃত এসব সমস্যার সমাধানের ওপরেই মুসলিম উম্মাহ ইজমা সম্পাদন করবে। মূলত গতিশীল ইসলামি জীবনের মূল গতিশীলতা হলো কিয়াস। এর মাধ্যমে গবেষকদের পবেষণা কাজে আত্মনিয়োগ করার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। উন্মুক্ত রাখা হয়েছে মুক্তবুদ্ধি চর্চা ও স্বাধীন মত প্রকাশের পথ। উদ্দীপকে জনাব বশির আলোচনার প্রেক্ষাপটে কিয়াসকে ইসলামি আইনশাস্ত্রের গতিশীল ধারা হিসেবে উল্লেখ করেন। ইসলামি আইনের আধুনিকায়ন, প্রগতি এবং সর্বকালীন ও সর্বজনীন চরিত্রটি অক্ষুণ্ণ রাখার জন্য কিয়াসের কোনো বিকল্প নেই। সুতরাং বলা যায়- জনাব বশির সাহেবের উক্তটি সত্যিই তাৎপর্যপূর্ণ।

উত্তর

হ্যাঁ, কিয়াস সম্পর্কে জনাব নাজিমের বক্তব্যের সাথে আমি একমত পোষণ করছি। কিয়াস অর্থ মূল আইন যুক্তির প্রতিষ্ঠিত সে যুক্তরা আলোকে বিভাতায় তমল সমস্যা সমাধানে আল্লাহর নিদের্শিত পদ্ধতিই কিয়াস। আধুনিক জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের অন্যতম পদ্ধতি কিয়াস। পরিবর্তন ও বিবর্তনের ধারায় জগতে নিত্যনতুন এমন সব ঘটনা সংঘটিত হচ্ছে, যা পূর্বে সংঘটিত হয়নি। এমতাবস্থায় এসব সমস্যার কোনো না কোনো হুকুম অবশ্যই নির্ধারণ করতে হবে। ইসলামের সব বিষয় যথার্থভাবে গবেষণা করলেই এর সমাধান পাওয়া যাবে। কিয়াস এই গবেষণার ফল। সুতরাং দেখা যাচ্ছে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য কিয়াস কল্যাণকর ভূমিকা পালন করে। এটি ছাড়া ইসলামকে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে প্রমাণ করা সম্ভব নয়। কিয়াসই ইসলামকে সর্বকালীন ও সর্বজনীন জীবনব্যবস্থারূপে পরিণত করে। সব যুগের মানুষের যেকোনো রকমের সমস্যার কুরআন-হাদিসসম্মত সমাধান দেওয়া কেবল এর মাধ্যমেই সম্ভব হয়ে ওঠে। উদ্দীপকের জনাব নাজিম কিয়াসের আলোচনা করে বলেন, এটি জীবনব্যবস্থার জন্য কল্যাণকর এবং আধুনিক সমস্যা সমাধানের জন্য কিয়াসের প্রয়োজন পড়ে। কেননা মানবজীবন ও সমাজ পরিবর্তনশীল। উপরের আলোচনায় দেখা যাচ্ছে নবোপ্তাবিত বিভিন্ন সমস্যা সমাধানে কিয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। এজন্য আমি নাজিমের উক্ত বক্তব্যের সাথে একমত।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।