উদ্দীপকে বর্ণিত নাসিফ ও তার বাবা কোন মাযহাবের অনুসারী? এ মাযহাবের শ্রেষ্ঠত্ব প্রমাণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত নাসিফ ও তার বাবা হানাফি মাজহাবের অনুসারী। সহজ-সরল ও যৌক্তিক বিধি-বিধানের কারণে এ মাজহায শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে।ইমাম আবু হানিফা হানাফি মাজহাবের প্রচলন করেন। কিছু অনন্য বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার কারণে এই মাজহাবটি মুসলিম বিশ্বে সর্বাধিক প্রসিদ্ধি ও প্রসার লাভ করেছে। বর্তমানে বিশ্বের তিন-চতুর্থাংশ মুসলিম-হানাফি মাজহাবের অনুসারী। উদ্দীপকেও হানাফি মাজহাবের এই জনপ্রিয়তার চিত্র অঙ্কিত হয়েছে।উদ্দীপকে বর্ণিত নাফিস ও তার বাবার অনুসৃত মাজহাবে নামাজে রুকু সিজদায় হাত তোলা হয় না বা উচ্চস্বরে আমিন বলা হয় না। এগুলো হানাফি মাজহাবের অনুসৃত বিধান। হানাফি ফিকহের মাসালাসমূহ তত্ত্ব, তথ্য, হিকমত ও কল্যাণকামিতার ওপর প্রতিষ্ঠিত। অন্য মাজহাবে এ ধারণা পোষণ করা হয় যে ইসলামি শরিয়তের বিভিন্ন হুকুম-আহকাম কোনো কল্যাণকামিতা বিবেচনায় প্রবর্তিত হয়নি। এর বিধানগুলো আল্লাহ ঘোষণা করেছেন বলেই মানতে হবে। অন্যদিকে, হানাফি মাজহাবে ইসলামের প্রতিটি বিধানের পেছনেই কল্যাণচিন্তা রয়েছে বলে বিশ্বাস করা হয়। আবার অন্যান্য মাজহাবের তুলনায় হানাফি মাজহাব একান্তই সহজ ও অনায়াসসাধ্য। পাশাপাশি এই মাজহাবে কুরআন- হাদিসের বিধানসমূহকে অত্যন্ত দৃঢ় ও যুক্তিগ্রাহ্য দৃষ্টিকোণ থেকে গ্রহণ করা হয়েছে। তাছাড়া হানাফি ফিকহ ইমাম আবু হানিফা (র) মানুষের পার্থিব প্রয়োজনাদি তথা লেনদেন ও আচরণের ক্ষেত্রে গভীর অন্তর্দৃষ্টি ও তত্ত্ব উপলব্ধির সাথে কাজ করেছেন। যেমন- এ মাজহাবে বিয়ের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কা কন্যাকে মত প্রকাশের পূর্ণ অধিকার দেওয়া হয়েছে যা অন্য মাজহাবে নেই। আর এ সকল কারণেই হানাফি মাজহাব এত জনপ্রিয়। উদ্দীপকেও হানাফি মাজহাবের গ্রহণযোগ্যতার কথা বলা হয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নাসিফ ও তার বাবা কোন মাযহাবের অনুসারী? এ মাযহাবের শ…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর