উদ্দীপকে জনাব আলিমের পিতার উপদেশে কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব আলিমের পিতার উপদেশে ইসলামের দ্বিতীয় উৎস হাদিসের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। হাদিস অর্থ- কথা বা বাণী। ইসলামি পরিভাষায়, মহানবি হযরত মুহাম্মদ (স)-এর কথা, কাজ ও মৌনসম্মতিকে হাদিস বলে। হাদিস হলো শরিয়তের দ্বিতীয় উৎস। এটি আল কুরআনের মূলনীতিসমূহের বাস্তবরূপ ও ব্যাখ্যা। কুরআন মাজিদে আল্লাহ তায়ালা যে জীবনবিধান ও আদর্শ উপস্থাপন করেছেন সাধারণ মানুষের পক্ষে এর সবকিছু বোঝা সম্ভব নয়। সেজন্য এ থেকে তাদের উপকৃত হওয়া কষ্টকর। হাদিসে কুরআনের বক্তব্যসমূহ সর্বসাধারণের উপযোগী করে পরিবেশন করা হয়েছে। হাদিসকে তাই আল-কুরআনের ব্যাখ্যাগ্রন্থ বলা হয়। মূলত কুরআন ও হাদিস একটি অপরটির পরিপূরক। হাদিস ছাড়া যেমন কুরআনের মূলনীতিগুলো বোঝা সম্ভব নয় তেমনি কুরআন ছাড়াও হাদিসের নিজস্ব কোনো মান নেই। উদ্দীপকে দেখা যায়, জনাব আলিম ফজর নামাজের পর দৈনিক অর্থসহ কুরআন অধ্যয়ন করেন। এ পরিপ্রেক্ষিতে তার পিতা বলেন, আমাদের দৈনন্দিন জীবনে কুরআনের পাশাপাশি এর সম্পূরক শিক্ষা হিসেবে দ্বিতীয় উৎসও রীতিমত অধ্যয়ন করতে হবে। অর্থাৎ তিনি এখানে কুরআনের পাশাপাশি হাদিস অধ্যয়নের কথা বলেছেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব আলিমের পিতার উপদেশে কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর