মাওলানা শফিক সাহেবের বক্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: কুরআন ও হাদিসই ইলমে ফিকহের মূলভিত্তি হওয়ায় এ সম্পর্কে উদ্দীপকে মাওলানা শফিক সাহেবের বক্তব্যকে সঠিক বলা যায়।” মানবজীবন ইসলামি শরিয়ত মোতাবেক চলার জন্য ইলমে ফিক্হ একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। রাসুল (সা.) ও তাঁর সাহাবিদের বিদায়ের পর মুসলিম সমাজ যে নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে থাকে যার অনেকাংশের সমাধান সরাসরি কুরআন-হাদিসে পাওয়া যায় না। তাই এ সকল সমস্যার সঠিক সমাধান বের করতেই ইলমে ফিকহের উৎপত্তি হয় উদ্দীপকে মাওলানা শফিক সাহেব ইলমে ফিকহ সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ সমর্থনযোগ্য। কেননা, ইলমে ফিক্হ তথা ইসলামি আইনের মূল দুটি উৎস হলো কুরআন ও হাদিস। এ দুটি উৎসের বাইরে গিয়ে কোনো আইন বা সিদ্ধান্ত হলে তা শরিয়তের আইন বলে গ্রহণযোগ্য হবে না। কিন্তু রাসুল (সা.) ও সাহাবিদের তিরোধানের পর নতুন নতুন যেসব সমস্যার সৃষ্টি হতে থাকে তার সমাধান সরাসরি কুরআন ও হাদিস থেকে বের করে সমাধানের জন্য দুষ্কর হয়ে পড়ে । তাই সাধারণ মানুষের পূর্ণ শরিয়ত অনুযায়ী চলার দ্বীনের সত্যনিষ্ঠ মুজতাহিদগণ কুরআন ও হাদিস গবেষণা করে সকল সমস্যার সমাধান করে দেন। আর মুজতাহিদগণের কুরআন-হাদিস গবেষণা করে সমস্যার সমাধান বা বিধিবিধান বের করাই হচ্ছে ইলমে ফিক্হ । পরিশেষে বলা যায়, ইলমে ফিক্হ হচ্ছে কুরআন ও হাদিসের গবেষণালব্ধ ফল। তাই ইলমে ফিক্হ সম্পর্কে উদ্দীপকে মাওলানা শফিক সাহেবের বক্তব্য সম্পূর্ণ সঠিক ও যথার্থ হয়েছে ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
মাওলানা শফিক সাহেবের বক্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর