সাকিব বই পড়ে কোন শাস্ত্রের উৎপত্তি সম্পর্কে জানতে পেরেছে? ব্যাখ্যা কর।
উত্তর: সাকিব বই পড়ে ফিকাহ শাস্ত্রের উৎপত্তি সম্পর্কে জানতে পারে । ফিক্হশাস্ত্র হলো ইসলামি আইনশাস্ত্র। একটি সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এ শাস্ত্রের উদ্ভব হয় । এ শাস্ত্রের মূল লক্ষ্য হলো মানুষকে আল্লাহর নির্ধারিত হুকুম আহকাম পালনের সঠিক রীতিনীতি, পদ্ধতি নির্দেশ করা এবং এর মাধ্যমে তাকে আল্লাহর সন্তুষ্টি লাভের যোগ্য করে তোলা। ইসলামের সব হুকুম-আহকামের মূল উৎস কুরআন ও সুন্নাহ। কিন্তু সর্বসাধারণের পক্ষে সরাসরি কুরআন-সুন্নাহ থেকে বিধান জেনে নিয়ে তা পালন করা সম্ভব নয়। কেননা কুরআন ও সুন্নায় বিধান পেশের ক্ষেত্রে কোনো বিষয়ভিত্তিক ধারাবাহিকতা রক্ষা করা হয় নি। একই বিষয়ের আইন একাধিক জায়গায় বর্ণনার কারণে ইসলামি আইনের অনুশীলন বাস্তবায়ন সাধারণ মানুষের জন্য অসম্ভব ছিল। এ সমস্যা দূর করে সাধারণ মানুষের জন্য ইসলামের অনুশীলন সহজসাধ্য করার লক্ষ্যে এবং যুগোপযোগী করার লক্ষ্যে ফিক্হশাস্ত্র কাজ করে। সেজন্য বলা যায়, আল্লাহর আইন অনুশীলন সহজসাধ্য করাই ফিক্হশাস্ত্রের অন্যতম উদ্দেশ্য ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
সাকিব বই পড়ে কোন শাস্ত্রের উৎপত্তি সম্পর্কে জানতে পেরেছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর