উদ্দীপকে কোন মাযহাবকে বোঝানো হয়েছে? এই মাযহাবের জনপ্রিয়তা অর্জনের কারণ ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে হানাফি মাযহাবকে বোঝানো হয়েছে। ইমাম আবু হানিফা (র.) মাসয়ালা নির্ধারণের ক্ষেত্রে ইসতিহসান' অর্থাৎ জনকল্যাণের প্রতি গুরুত্ব দিতেন বিধায়, হানাফি মাযহাব অধিক জনপ্রিয় । ইমাম আবু হানিফা (র.) হানাফি মাযহাবের প্রবক্তা। তিনি প্রথম নিয়মতান্ত্রিক ফিকহশাস্ত্র প্রণয়ন করেন। তিনি ৪২ সদস্যের ফিকহ সংকলন পরিষদের মাধ্যমে কুতুবে হানাফিয়্যাহ প্রণয়ন করেন। এতে ৮৩ হাজার মাসায়ালা সন্নিবেশ করা হয়েছে। তার উদ্ভাবিত মাযহাব কুরআন, হাদিস, ইজমা, কিয়াস ও যৌক্তিক বিচারে অন্যান্য মাযহাবের = চাইতে অগ্রগণ্য। তাই মুসলিম দেশের সর্বাধিক সংখ্যক মুসলমান এ মাযহাবেরই অনুসারী। সর্বসাধারণের সুবিধা ও সহজীকরণের জন্য তিনি ইসতিহসান'-এর প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি মনে 1 করতেন, বাহ্যিকতা ও কঠোরতার চেয়ে 'ইসতিহসান'-এর প্রতি গুরুত্ব দেওয়া বেশি কল্যাণকর। সুতরাং বলা যায়, উদ্দীপকে হানাফি মাযহাবের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। এ মাযহাব জনসাধারণের জন্য সহজ ও কল্যাণকর বিধায় অধিক জনপ্রিয়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন মাযহাবকে বোঝানো হয়েছে? এই মাযহাবের জনপ্রিয়তা অর্জনের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর