শেয়ারFacebookWhatsApp

উখুওয়াত শব্দের অর্থ কী?

উত্তর: উখুওয়াত শব্দের অর্থ ভ্রাতৃত্ব।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উখুওয়াত শব্দের অর্থ কী?

উদ্দীপক

জনাব 'ন' একজন সমাজ সচেতন ব্যক্তি। তিনি সমাজের বঞ্চিত মানুষের সাহায্য-সহযোগিতা করেন এবং পরিবেশ সংরক্ষণে বিভিন্ন কাজ করেন। অপরদিকে, তার বন্ধু জনাব 'ল' আবাসিক এলাকায় চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রতিষ্ঠা করেন এবং অনৈতিকভাবে তার কারখানার দূষিত পানি এবং বর্জ্য এলাকার ফসলি জমি এবং নদীতে ফেলেন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025

উত্তর

উখুওয়াত শব্দের অর্থ ভ্রাতৃত্ব।

উত্তর

সব মানুষই আদি পিতা হযরত আদম (আ.) ও আদি মাতা হওয়া (আ.)-এর বংশধর। বিশ্বের সকল মানুষই পরস্পরের ভাই ভাই। একে মূলগত ভ্রাতৃত্বও বলে। অপরপক্ষে ভাষা, বর্ণ, অঞ্চল ও গোত্র নির্বিশেষে সব মুসলমান এক মতাদর্শে পরিচালিত। তাই মুসলমান মাত্রই একে অপরের ভাই ভাই। একে আদর্শগত ভ্রাতৃত্বও বলা হয়। আদম হাওয়ার বংশধর মানুষের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ফলে আবহাওয়া ও ভৌগোলিক পরিবেশের প্রভাবে এবং কালের আবর্তন বিবর্তনে মানুষ বিভিন্ন আকৃতি, প্রকৃতি, ভাষা, বর্ণ ও গোত্রে বিভক্ত হয়ে যায়। কিন্তু তারা মূলগতভাবে একই পিতামাতা আদম ও হাওয়া (আ.)-এর সন্তান।

উত্তর

জনাব 'গ'-এর কর্মকাণ্ডকে 'খিদমতে খালক' হিসেবে আখ্যায়িত করা যায়। কেননা তিনি মানবসেবা করেন। সমাজের বঞ্চিত মানুষের সাহায্য-সহযোগিতা করেন। পরিবেশ সংরক্ষণে বিভিন্ন কাজ করেন।মহান আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা হিসেবে সৃষ্টি করেছেন। পৃথিবীতে তারা আল্লাহর খলিফা বা প্রতিনিধি। পৃথিবীর সব কিছু মানুষের ব্যবহারের জন্য আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন। সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষ এসব সৃষ্টির সুবিধা-অসুবিধার লক্ষ করবে। সাহায্য-সহযোগিতা, সহানুভূতি ও পরিচর্যা দিয়ে তাদের অসুবিধা দূর করবে। এটি মানুষের দায়িত্ব। খিদমতে খালক মূলত মানুষের এমন মহানুভব। সহমর্মী আচরণের নাম।সার্বিক বিবেচনায় বলা যায় যে, জনাব 'গ'-এর কর্মকাণ্ড খিদমতে খালকের অন্তর্ভুক্ত।

উত্তর

জনাব 'ঘ'-এর কর্মকান্ড পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে- উক্তিটি যথার্থ।পরিবেশের সাথে মানবজাতির আচরণ কেমন হওয়া উচিত সেক্ষেত্রে এ দুনিয়ায় মানুষের মর্যাদার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দুনিয়ায় মানুষ আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি হিসেবে মানুষ আল্লাহকে খুশি করার জন্য যাবতীয় কার্য পরিচালনা করবে। মানবকল্যাণ নিশ্চিত করার উদ্দেশ্যে যাবতীয় বিদ্যমান সম্পদ ব্যবহার করবে। এ উদ্দেশ্যে প্রকৃতি বা বিশ্বময় বিদ্যমান সকল সম্পদ মানুষের অধীনস্থ করা হয়েছে। এ সম্পর্কে কুরআনুল কারিমে যথাযথভাবে বলা হয়েছে, "তোমরা কি লক্ষ কর না যে, পৃথিবীর সবকিছুকে আল্লাহ তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন।" (সূরা আল-হজ: ৬৫)জনাব 'ঘ' আবাসিক এলাকায় চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রতিষ্ঠা করেছেন। তার এ কারখানার দূষিত পানি এবং বর্জ্য এলাকার ফসলি জমি এবং নদীর মারাত্মক ক্ষতি করছে। কারখানার দূষিত পানি ও বর্জ্যের কারণে ফসলি জমির ফসল নষ্ট হচ্ছে। জমির উর্বরতা নষ্ট হচ্ছে। জমিতে যারা কাজ করেন তারা পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। কারখানার দূষিত পানি ও বর্জ্য নদীতে পড়ে নদীর মাছ নষ্ট হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে। জনজীবন হুমকির মুখে পতিত হচ্ছে। ফলে কারখানার দূষিত পানি ও বর্জ্যের দ্বারা জান ও মালের ব্যাপক ক্ষতি হচ্ছে।উদ্দীপকে উল্লিখিত জনাব 'ঘ'-এর কর্মকান্ড পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় তৈরি করছে। সুতরাং উক্তিটি যথার্থ।
HSCIslamic Studies 1st Paperরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।