শেয়ারFacebookWhatsApp

"ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা।"- ব্যাখ্যা কর।

উত্তর: ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্মের যথাযথ দিকনির্দেশনা ইসলামে বিদ্যমান। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও 'আন্তর্জাতিক সকল বিষয়ই ইসলামে যথাযথভাবে বর্ণনা করা হয়েছে। এমনকি মানুষের মৃত্যুর পরবর্তী জীবন বা পরকালের অবস্থার বর্ণনাও ইসলামে রয়েছে। সুতরাং সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য ইসলামের বিকল্প নেই।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

"ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা।"- ব্যাখ্যা কর।

উদ্দীপক

মাওলানা জুবাইর আহমদ এক সেমিনারে বলেন, উম্মার দিকে আহ্বানে ব্যক্তিকে আমল, আখলাক, ধৈর্য ও প্রজ্ঞাবান হতে হবে। লোভ, হিংসা, বাড়াবাড়ি এক্ষেত্রে সাফল্যের প্রতিবন্ধক। বক্তা ড. হাফিজ বলেন, এতে যে বিষয় মনে রাখতে হবে তা হলো মানুষ এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি।

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

সব রকমের বিপদে আপদে, অন্যায়-অত্যাচারে, দুঃখ-কষ্টে, রোগ শোকে, ক্ষুধা-তৃষ্ণায় ইত্যাদিতে কোনোরূপ বিচলিত না হয়ে মহান আল্লাহর ওপর নির্ভল করে সবকিছু সহ্য করাকে সবর বলে।

উত্তর

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্মের যথাযথ দিকনির্দেশনা ইসলামে বিদ্যমান। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও 'আন্তর্জাতিক সকল বিষয়ই ইসলামে যথাযথভাবে বর্ণনা করা হয়েছে। এমনকি মানুষের মৃত্যুর পরবর্তী জীবন বা পরকালের অবস্থার বর্ণনাও ইসলামে রয়েছে। সুতরাং সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য ইসলামের বিকল্প নেই।

উত্তর

ড. হাফিজ বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ইসলামি উন্মুওয়াতের গুরুত্বের প্রতি ইঙ্গিত করেছেন। ইসলামি আদর্শভিত্তিক ভীতৃত্ব দেশ, কাল, গোত্র, বর্ণ, ভাষা এবং আঞলিকতা ও ভৌগোলিক সীমারেখার ঊর্ধ্বে। সত্যিকারভাবে বিশ্বভ্রাতৃত্ব এবং উদার মানবিকতা ইসলামি ভ্রাতৃত্বের ভিত্তির ওপরই গড়ে উঠতে পারে। কুরআন মাজিদে আছে, "মানুষ ছিল একই উম্মতের অন্তর্ভুক্ত।” (সূরা আল-বাকারা: ২১৩)মানুষের ভাষা, বর্ণ ও গোত্রের পার্থক্য পরিচয়ের জন্য, বিভেদ বা বিবাদের জন্য নয়। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন, "হে মানবজাতি! আমি তোমাদেরকে একজন নর ও একজন নারী থেকে সৃষ্টি করেছি। তারপর তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করে দিয়েছি যাতে তোমরা পরস্পরের পরিচিত হতে পার।" (সূরা হুজরাত : ১৩)মহানবি হযরত মুহাম্মদ (স.)-কে কোনো বিশেষ গোত্র বা বিশেষ স্থান জাতিগোষ্ঠীর কাছে প্রেরণ করা হয়নি। তাকে প্রেরণ করা হয়েছে গোটা মানবজাতির কাছে।প্রকৃতপক্ষে বিশ্বভ্রাতৃত্ব ও ইসলামি ভ্রাতৃত্বের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। ইসলামি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমেই বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হতে পারে।

উত্তর

মাওলানা জুবাইরের বক্তব্যে উম্মাহ প্রতিষ্ঠায় 'দাঈ' এর গুণাবলির গুরুত্ব ফুটে উঠেছে।যিনি বা যারা ইসলামের দাওয়াতের কাজ করেন তাকে দাঈ বলে। ইসলামের প্রচারক, প্রশিক্ষক, ইসলামের দাওয়াত বাস্তবায়নে সচেষ্ট ব্যক্তি। দাঈর গুণাবলি এবং দাঈর গুণাবলির উৎস সাধনে যে বিষয়গুলোর প্রতি বিশেষ গুরুত্বারোপ করা প্রযোজন সেগুলো হলো-১. সুগভীর ইমানের অধিকারী হওয়া: দাওয়াত দানকারীকে অবশ্যই সুগভীর ইমানের অধিকারী হতে হবে।২. আল্লাহর সাথে সুদৃঢ় সম্পর্ক রাখা: মহান আল্লাহর সাথে তার সুদৃঢ় সম্পর্ক থাকতে হবে। দাওয়াতের কাজে বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। লোক দেখানো আত্মপ্রচার লাভ বা প্রশংসা অর্জন করা তার কাম্য হবে না।৩. পান্ডিত্য ও প্রজ্ঞাবান হওয়া: পণ্ডিত এবং প্রজ্ঞাবানরাই দাওয়াতের প্রকৃত ধারকবাহক। মহানবি (স.) পণ্ডিত ব্যক্তিদেরকেই তার উত্তরাধিকারী বিবেচনা করেছেন। তাই একজন দাঈকে অবশ্যই প্রজ্ঞা এবং পাণ্ডিত্যের অধিকারী হতে হবে। ৪. উত্তম চরিত্র এবং মহৎ গুণাবলিতে বিভূষিত হওয়া : ইসলামি দাওয়াত মানে আল্লাহর দাওয়াত। আর এ দাওয়াত পৌঁছিয়েছেন নবি-রাসুলগণ। তাঁরা সকলেই ছিলেন উত্তম চরিত্র এবং মহৎগুণের অধিকারী। ফলে যারা নবির ওয়ারিশ হিসেবে দাওয়াতের দায়িত্ব পালন করবে তাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। তাদের আমল আখলাক হবে বিশুদ্ধ। তাদেরকে মুখাপেক্ষীহীনতা, তাকদিরের ওপর সন্তুষ্ট থাকা এবং ধৈর্যশীল হতে হবে।তাই বলা যায়, দাঈর গুণাবলির গুরুত্ব সম্পর্কে উদ্দীপকের মাওলানা জুবায়েরের বক্তব্য তাৎপর্যপূর্ণ।
HSCIslamic Studies 1st Paperচট্টগ্রাম কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।