'ইসলামি রাষ্ট্র কুরআন ও সুন্নাহভিত্তিক'- ব্যাখ্যা করো।
উত্তর: ইসলামি রাষ্ট্রের গঠন ও শাসনকাজ পরিচালিত হয় সম্পূর্ণরূপে কুরআন ও সুন্নাহর বিধিবিধানের ভিত্তিতে। ইসলামি রাষ্ট্রব্যবস্থার মূল উৎস আল কুরআন ও সুন্নাহ। রাষ্ট্রের শাসকরা ইসলামের বিধান তথা কুরআন ও সুন্নাহর নির্দেশনা অনুসরণ করে শাসনকাজ পরিচালনা করবেন। ইজমা, কিয়াস ইত্যাদির ভিত্তিতে যুগের প্রয়োজনে গৃহীত আইন ইসলামি রাষ্ট্রে চলবে। তবে কুরআন ও সুন্নাহর পরিপন্থি কোনো আইন ইসলামি রাষ্ট্রের জন্য উপযুক্ত নয়। এ ব্যাপারে সতর্ক করে আল্লাহ তায়ালা বলেন, 'যারা আল্লাহর বিধান অনুযায়ী শাসন পরিচালনা করে না, তারা কাফির' (সুরা আল-মায়িদা: ৪৪)।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
'ইসলামি রাষ্ট্র কুরআন ও সুন্নাহভিত্তিক'- ব্যাখ্যা করো।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর