শেয়ারFacebookWhatsApp

الْعُشْرُ (আল-উশর) শব্দের অর্থ কী?

উত্তর: الْعُشْرُ (আল-উশর) শব্দের অর্থ এক-দশমাংশ।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

الْعُشْرُ (আল-উশর) শব্দের অর্থ কী?

উদ্দীপক

এক সেমিনারে ড. আবুল হাশিম বলেন, বিশ্ব ইজতেমা উপলক্ষে তুরাগ নদীর তীরে দেশ-বিদেশের লাখো মুসলিম জমায়েত হয়। দেশ, ভাষা ও বর্ণ ভিন্ন হলেও তারা একে অন্যের প্রতি অত্যন্ত আন্তরিক। এ বিষয়ে অধ্যাপক এমএ মান্নান উল্লেখ করেন, তাদের সবার একমাত্র উদ্দেশ্য দ্বীন ইসলামকে জানা এবং ইসলামের মহান বাণী অন্যের নিকট পৌঁছে দেওয়া।

Jessore · 2025

উত্তর

الْعُشْرُ (আল-উশর) শব্দের অর্থ এক-দশমাংশ।

উত্তর

হারাম উপার্জনকারীর ইবাদত মহান আল্লাহ গ্রহণ করেন না। এটি শরিয়ত পরিপন্থি কাজ হওয়ায় বর্জনীয় ও ঘৃণিত। ইসলামি শরিয়ত পরিপন্থি যেকোনো পন্থায় অর্থসম্পদ অর্জন করাকে হারাম উপার্জন বলা হয়। হারাম উপার্জনকারীর স্থায়ী আবাস হবে জাহান্নাম। এজন্যই রাসুল (সা.) বলেন, "যে গোশত হারাম জীবিকা দ্বারা গঠিত তা জান্নাতে প্রবেশ করবে না।" (মুসনাদে আহমদ)। মহান আল্লাহ হারাম উপার্জন নিষেধ করেছেন। তিনি বলেন, "তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করো না।” (সূরা আন-নিসা : ২৯) সুতরাং হারাম উপার্জন একটি বর্জনীয় কাজ।

উত্তর

উদ্দীপকে ড. আবুল হাশিমের বক্তব্যে ইসলামি ভ্রাতৃত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ইসলামি ভ্রাতৃত্ব হলো দেশ, ভাষা, বর্ণ, গোত্র, আকার, প্রকৃতি নির্বিশেষে সকল মুসলমান ভাই ভাই। মহান আল্লাহর তাওহিদ ও মহানবি (সা.)-এর রিসালাত তাদের ইসলামি ভ্রাতৃত্বের যোগসূত্র। অর্থাৎ যারা এক আল্লাহতে বিশ্বাস রাখে, মহানবি (সা.)-কে রাসুল হিসেবে মানে এবং আকাইদের বিষয়সমূহে বিশ্বাস রেখে ইসলামের বিধান ও অনুশাসন মেনে চলে তারা বিশ্বের যেকোনো অঞ্চলের বাসিন্দা হোক না কেন, যেকোনো ভাষায় কথা বলুক না কেন তাদের বর্ণ, গোত্র, আকৃতি যাই হোক না কেন, যারা কালিমাতে বিশ্বাস করে তারা পরস্পর ভাই ভাই। মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই।” (সূরা আল- হুজুরাত : ১০) মহানবি (সা.) বলেন, “এক মুসলমান অপর মুসলমানের ভাই।” (বুখারি ও মুসলিম) উদ্দীপকে ড. আবুল হাশিম বলেন, বিশ্ব ইজতেমা উপলক্ষে তুরাগ নদীর তীরে দেশ-বিদেশের লাখো মুসলিম জমায়েত হয়। দেশ, ভাষা ও বর্ণ ভিন্ন হলেও তারা একে অন্যের প্রতি আন্তরিক। তাই বলা যায়, ড. আবুল হাশিমের বক্তব্যে ইসলামি ভ্রাতৃত্বের বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

উদ্দীপকে প্রফেসর এমএ মান্নানের উদ্ধৃত বিষয়টি হলো ইসলামি দাওয়াহ। দাওয়াহ অর্থ ডাকা, আহ্বান করা। ইসলামি পরিভাষায়, মহান আল্লাহর বিধানমতে মানুষকে জীবন পরিচালনার পাশাপাশি পৃথিবীতে আল্লাহর বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টা করার দিকে মানুষদের আহ্বান জানানোকে দাওয়াহ বলে। অন্য কথায়, ইসলামের দিকে মানুষকে আহ্বান জানানোকে বলে হলো দাওয়াহ। ইসলামে দাওয়াত গুরুত্ব অপরিসীম। ইসলামি দাওয়াহ অত্যন্ত গুরুত্ব ও মর্যাদাপূর্ণ কাজ। এটি নবি-রাসুলদের কাজ। আল্লাহ তায়ালা পৃথিবীতে যত নবি-রাসুল পাঠিয়েছেন, তাঁরা সবাই এ দাওয়াতের কাজ করেছেন। আল্লাহ তায়ালা ও রাসুল (স.)-ও আমাদেরকে এ দাওয়াতদানের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তায়ালা বলেন, “হে রাসুল! আপনার রবের কাছ থেকে আপনার কাছে যা নাযিল করা হয়েছে, তা প্রচার করুন ও পৌঁছে দিন।” (সূরা আল-মায়িদা: ৬৭) রাসুল (স.) বলেছেন, আমার পক্ষ থেকে প্রচার করো ও পৌঁছে দাও যদি তা একটিমাত্র আয়াত হয়। (বুখারি) দাওয়াহ-এর মাধ্যমে মানুষকে এক আল্লাহর প্রতি আহ্বান করা হয়। তাই এটি সর্বশ্রেষ্ঠ আহ্বান। এর মাধ্যমে ইসলামকে সংরক্ষণ করা হয়। মুসলমানদের ইমানি চেতনা অব্যাহত থাকে। দ্বীনের চর্চা ও প্রসার লাভ হয়। সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি লাভ করে এর মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করা যায়। দাওয়াত ইলাল্লাহ বা আল্লাহর প্রতি আহ্বান করা মুমিনের অন্যতম মৌলিক দায়িত্ব। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, “তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানবজাতির (কল্যাণের) জন্য তোমাদের আবির্ভাব হয়েছে; তোমরা সৎ কাজের নির্দেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ কর এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন কর।” (সূরা আল-ইমরান : ১১০) রাসুল (সা.) বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ হতে নিষেধ করবে। অন্যথায় অচিরেই আল্লাহ তোমাদের শাস্তি দিবেন। তখন তোমরা দোয়া করবে কিন্তু তা কবুল করা হবে না।” (তিরমিযি) তাই বলা যায়, ইসলামে দাওয়াতের গুরুত্ব অপরিসীম।
HSCIslamic Studies 1st PaperJessore 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

الْعُشْرُ (আল-উশর) শব্দের অর্থ কী? | Prosthuti