জনাব আবুল হাশেমের এরূপ মনোভাব 'খিদমতে খালক'-এর পরিপন্থি। খিদমত অর্থ সেবা করা, খালক অর্থ সৃষ্টিজীব কাজেই খিদমতে খালক হলো সৃষ্টি জগতের সেবা, সৃষ্টিজীবের পরিচর্যা।আল্লাহ তায়ালার সৃষ্টির আদর-যত্ন, লালন-পালন, হেফাজত ও সংরক্ষণ, সৃষ্টির প্রতি সহায়তা, সহানুভূতি ও সহৃদয়তা ইত্যাদি প্রদর্শনকে খিদমতে খালক বলে। এককথায় আল্লাহ তায়ালার সৃষ্টিকুলের প্রতি মানুষের কর্তব্য পালন করাকে খিদমতে খালক বলে। মানুষ হলো আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা। আসমান ও জমিনে যা কিছু রয়েছে আল্লাহ তায়ালা সবকিছুই মানুষের জন্য সৃষ্টি করেছেন। মানুষের কর্তব্য হলো এসব সৃষ্টির প্রতি সদয় হওয়া ও তাদের সাথে যথাযথ ব্যবহার করা। পাশাপাশি অন্য মানুষের প্রতি সাহায্য-সহযোগিতা প্রদর্শন করাও মানুষের অন্যতম দায়িত্ব। হাদিসে রাসুল (সা.) বলেন, “তোমরা পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ কর। তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।” (তিরমিযি)
জীবজন্তু ও পশুপাখির যত্ন নেওয়া, গাছ লাগানো, আর্তপীড়িতের সেবা করাকে জনাব আবুল হাশেম অর্থ ও সময়ের অপচয় মনে করে। তাই তার এরূপ মনোভাব খিদমতে খালকের পরিপন্থি।