শেয়ারFacebookWhatsApp

'উখুওয়াত' শব্দের অর্থ কী?

উত্তর: উখুওয়াত শব্দের অর্থ ভ্রাতৃত্ব।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

'উখুওয়াত' শব্দের অর্থ কী?

উদ্দীপক

জনাব মুহিবুল্লাহ সাহেব একজন ইসলাম প্রচারক হতে চান। তিনি মনে করেন। দাওয়াতের মাধ্যমেই সারা দুনিয়ায় ইসলাম প্রচারিত হবে। ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার ক্ষেত্রে দাওয়াতের বিকল্প নেই। তিনি সকলের দুআ ও পরামর্শ চান।

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

উখুওয়াত শব্দের অর্থ ভ্রাতৃত্ব।

উত্তর

'দাওয়াহ' আরবি শব্দ। এর অর্থ আহ্বান করা। ইসলামের প্রতি মানুষকে আহ্বান জানানোকে ইসলামি দাওয়াহ বলে। দাওয়াত শব্দের আভিধানিক অর্থ ডাকা বা আহ্বান করা বা আমন্ত্রণ জানানো ইত্যাদি। ইসলামি পরিভাষায়, দ্বীনহারা মানুষকে দ্বীনের দিকে আসার জন্য আহ্বান জানানোকে দাওয়াহ বলা হয়। ইসলামি দাওয়াহ হলো আল্লাহর হুকুমাত ও পৃথিবীতে তাঁর আহকাম এবং ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে মানুষদেরকে আহ্বান করা।

উত্তর

উদ্দীপকে বর্ণিত জনাব মহিবুল্লাহ সাহেব ইসলামের দাওয়াত দিতে চান। এ ক্ষেত্রে তিনি যে বৈশিষ্ট্যগুলো অর্জন করবে বলে আমি মনে করি তাহলো-দাঈর আবশ্যকীয় গুণাবলি হলো- ১. দাওয়াতদানকারীকে অবশ্যই সুগভীর ইমানের অধিকারী হতে হবে। আল্লাহ, রাসুল, কিতাব, ফেরেশতা, পরকাল, ভাগ্যের ভালোমন্দ আল্লাহ প্রদত্ত ও মৃত্যুর পর আল্লাহর দরবারে হাজির হওয়া ইত্যাদি বিষয়ে নিশ্চিত ইমান রাখতে হবে। ২. দাওয়াতদানকারীর দ্বিতীয় গুণ হলো-মহান আল্লাহর সাথে তার সুদৃঢ় সম্পর্ক থাকতে হবে। দাওয়াতের কাজে বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। সে শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষকে তার দিকে ডাকবে। ৩. পণ্ডিত এবং প্রজ্ঞাবানরাই দাওয়াতের প্রকৃত ধারক-বাহক।একজন দাঈকে অবশ্যই প্রজ্ঞা এবং পান্ডিত্যের অধিকারী হতে হবে। যিনি দাওয়াত দিবেন দাওয়াতের বিষয়বস্তু সম্পর্কে বিচার-বিশ্লেষণের মাধ্যমে তাঁকে আস্থাবান হতে হবে। ৪. নবি-রাসুলগণ সকলেই ছিলেন উত্তম চরিত্র এবং মহৎগুণের অধিকারী। ফলে নবির ওয়ারিস হিসেবে যারা দাওয়াতের দায়িত্ব পালন করবে তাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। ইসলামি দাওয়াত মূলত উন্নত চরিত্র গঠনেরই দাওয়াত। ৫. দাওয়াতের ব্যাপারে দাঈকে একাগ্রচিত্ত, সচেতন ও মনোযোগী হতে হবে। সমকালীন প্রেক্ষাপটে দাওয়াতের প্রয়োজনীয়তা দাবি এবং চাহিদা সম্পর্কে দাঈর মনোযোগ নিবন্ধ থাকবে। ৬. সকল মুসলমানের প্রতি ভালো ধারণা পোষণ করা দাঈর অন্যতম গুণ।দিনের দাওয়াত দিতে চাইলে উপরিউক্ত বৈশিষ্ট্যগুলো থাকা আবশ্যক। তাই জনাব মহিবুল্লাহ সাহেবকে এ বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে বলে আমি মনে করি।

উত্তর

"ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার ক্ষেত্রে দাওয়াতের বিকল্প নেই।”উদ্দীপকে বর্ণিত এ বাক্যটির গুরুত্ব অপরিসীম। দাওয়াত শব্দটি আরবি। এর আভিধানিক অর্থ ডাকা বা আহ্বান করা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, দ্বীনহারা মানুষকে দ্বীনের দিকে আসার আহ্বান জানানোকে দাওয়াত বলে। অন্যকথায় দাওয়া হলো আল্লাহর আইনকে পৃথিবীতে প্রতিষ্ঠার দিকে মানুষকে আহ্বান করা।ইসলামি দাওয়াহ অত্যন্ত গুরুত্ব ও মর্যাদাপূর্ণ কাজ। এটি নবি-রাসুলদের কাজ। আল্লাহ্ তায়ালা পৃথিবীতে যত নবি-রাসুল পাঠিয়েছেন তাঁরা সবাই এ দাওয়াতের কাজ করেছেন। আল্লাহ তায়ালা ও রাসুল (সা.)-ও আমাদেরকে এ দাওয়াত দানের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তায়ালা বলেন, “হে রাসুল! আপনার রবের কাছ থেকে আপনার কাছে যা নাযিল করা হয়েছে তা প্রচার করুন ও পৌঁছে দিন।” (সূরা আল-মায়িদা : ৬৭) রাসুল (সা.) বলেছেন, আমার পক্ষ থেকে প্রচার করো ও পৌঁছে দাও যদি তা একটি মাত্র আয়াত হয়। (বুখারি) দাওয়াহ-এর মাধ্যমে মানুষকে এক আল্লাহর প্রতি আহ্বান করা হয়। তাই এটি সর্বশ্রেষ্ঠ আহ্বান। এর মাধ্যমে ইসলামকে সংরক্ষণ করা হয়। মুসলমানদের ইমানি চেতনা অব্যাহত থাকে। দ্বীনের চর্চা ও প্রসার লাভ হয়। সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি লাভ করে এর মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করা যায়। তাই পাঠ্যবইয়ের আলোকে বলা যায়, ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার ক্ষেত্রে দাওয়াতের বিকল্প নেই। উদ্দীপকে উল্লিখিত বাক্যটির গুরুত্ব অপরিসীম।
HSCIslamic Studies 1st Paperবগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।