শেয়ারFacebookWhatsApp

পরিবেশ সংরক্ষণে ইসলামের ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর: পরিবেশ সংরক্ষণে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনের জন্য পরিবেশ সংরক্ষণ করা জরুরি। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছপালার ভূমিকা অপরিসীম। ইসলামে গাছ লাগানোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাসুল (স) বলেন, “যদি নিশ্চিতভাবে জানো যে, কিয়ামত এসে গেছে আর তখন যদি হাতে একটি গাছের চারা থাকে যা রোপন করা যাবে, তবে সেই চারাটি লাগাবে”(বোখারি)। প্রকৃতিক পরিবেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান যেমন- মাটি, পানি ও বায়ু দূষণ ইসলামে নিষেধ। যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট জায়গায় ডাস্টবিন স্থাপন করে সেখানে ফেলতে হবে এবং সময়মতো সেটি পরিষ্কার করতে হবে। রাসুল (স) বলেন, “পানির ঘাটে, রাস্তার মাঝে এবং বৃক্ষের ছায়ায় মলত্যাগ থেকে বিরত থাকবে” (আবু দাউদ)।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

পরিবেশ সংরক্ষণে ইসলামের ভূমিকা ব্যাখ্যা করো।

উদ্দীপক

মধ্য এশিয়ার একটি অঞ্চলে বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্র ও ভাষার লোকজন একত্রে বসবাস করে। তারা পারস্পরিক স্বার্থ সংরক্ষণ, বিরোধ মীমাংসা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকল্পে একত্রে কাজ করার জন্য একটি কমিটি গঠন করে। কিন্তু নামাজের নিয়মকানুন সম্পর্কে দুটি দলের মধ্যকার বিরোধ সবাইকে ভাবিয়ে তোলে। তখন কমিটি উক্ত বিরোধ মীমাংসার জন্য বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব জনাব হাসিম উদ্দিনকে আমন্ত্রণ জানায়। তিনি প্রাঞ্জল ভাষা ও জ্ঞানগর্ভ বক্তব্যের জন্য বিখ্যাত। তাছাড়া তিনি ইলম ও আমলের পূর্ণ সমন্বয় সাধনের চেষ্টা করেন। তার সম্পর্কে কমিটির অন্যতম সদস্য জনাব মাহতাব চৌধুরী বলেন, 'জনাব হাসিম উদ্দিন একজন সার্থক দীন প্রচারক।'

ঢাকা সিটি কলেজ · 2024

উত্তর

আল্লাহর নির্দেশ আনুযায়ী তাঁর সৃষ্টিজগতের প্রতি মানুষের কর্তব্য পালন করাকে খিদমতে খালক বলে।

উত্তর

পরিবেশ সংরক্ষণে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনের জন্য পরিবেশ সংরক্ষণ করা জরুরি। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছপালার ভূমিকা অপরিসীম। ইসলামে গাছ লাগানোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাসুল (স) বলেন, “যদি নিশ্চিতভাবে জানো যে, কিয়ামত এসে গেছে আর তখন যদি হাতে একটি গাছের চারা থাকে যা রোপন করা যাবে, তবে সেই চারাটি লাগাবে”(বোখারি)। প্রকৃতিক পরিবেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান যেমন- মাটি, পানি ও বায়ু দূষণ ইসলামে নিষেধ। যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট জায়গায় ডাস্টবিন স্থাপন করে সেখানে ফেলতে হবে এবং সময়মতো সেটি পরিষ্কার করতে হবে। রাসুল (স) বলেন, “পানির ঘাটে, রাস্তার মাঝে এবং বৃক্ষের ছায়ায় মলত্যাগ থেকে বিরত থাকবে” (আবু দাউদ)।

উত্তর

উদ্দীপকের ঘটনায় বিশ্বভ্রাতৃত্ব পরিলক্ষিত হয়েছে। পৃথিবীর সব মানুষ একই স্রষ্টার সৃষ্টি এবং একই পিতামাতার সন্তান । আদি পিতা হযরত আদম (আ) ও আদি মাতা হযরত হাওয়া (আ) থেকেই আল্লাহ তায়ালা সব মানুষকে সৃষ্টি করেছেন। এ দিক বিবেচনায় পৃথিবীর সব মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এর নাম বিশ্বভ্রাতৃত্ব। আদম-হাওয়ার বংশধর মানুষের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ফলে আবহাওয়া ও ভৌগোলিক পরিবেশের প্রভাবে এবং কালের বিবর্তনে মানুষ বিভিন্ন আকৃতি-প্রকৃতি, ভাষা, বর্ণ ও গোত্রে বিভক্ত হয়ে যায়। রাসুল (স) বলেন, “সব মানুষই আদম (আ) এর বংশধর, আর আদম মাটি থেকে সৃষ্ট” (তিরমিযি)। উদ্দীপকে উল্লিখিত মধ্য এশিয়ার একটি অঞ্চলে নানা ধর্ম, বর্ণ, গোত্র ও ভাষার লোকজন একত্রে বসবাস করে। তারা পারস্পরিক স্বার্থ সংরক্ষণ, বিরোধ মীমাংসা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকল্পে একত্রে কাজ করার লক্ষ্যে একটি কমিটি গঠন করে। তাই বলা যায়, তাদের মধ্যে বিশ্বভ্রাতৃত্ব বিদ্যমান।

উত্তর

জনাব হাসিম উদ্দিন একজন সার্থক দাঈর গুণাবলির অধিকারী হওয়ায় তার সম্পর্কে জনাব মাহতাব চৌধুরীর বক্তব্যটি যথার্থ। যিনি ইসলামের দাওয়াত দেন তাকে বলা হয় দাঈ। ইসলামের প্রচার, প্রসার, প্রতিষ্ঠা ও সংরক্ষণে দাঈ মুখ্য ভূমিকা পালন করেন। একজন দাঈকে বিশেষ কিছু গুণের অধিকারী হতে হয় যার মাধ্যমে তিনি সহজেই অন্যের মনে স্থান করে নিতে পারেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- আলিম হওয়া, কথায় ও কাজে মিল থাকা এবং স্পষ্ট ও প্রাঞ্জল ভাষায় কথা বলা। একজন দাঈর অবশ্যই কুরআন, হাদিস, ইসলামি শিক্ষা, জীবনদর্শন ও রীতিনীতি সম্পর্কে গভীর জ্ঞান থাকবে। তার কথায় ও কাজে মিল থাকবে। তিনি যা বলবেন তা করে দেখাবেন। এমন কোনো কথা তিনি বলবেন না, যা নিজে আমল করেন না। দাওয়াতের কাজে তিনি স্পষ্ট ও প্রাঞ্জল ভাষা ব্যবহার করবেন। মানুষ যে ভাষা বুঝতে পারে না সে দাওয়াত কেউ গ্রহণ করে না। উদ্দীপকের মাহতাব চৌধুরী জনাব হাসিম উদ্দিনকে একজন সার্থক দীন প্রচারক বলে মন্তব্য করেছেন। একজন সার্থক দাঈ হিসেবে তিনি গভীর ইসলামি জ্ঞানের অধিকারী। তাই নামাজের নিয়মকানুন সম্পর্কে দুটি দলের মধ্যকার বিরোধ বিরোধ মীমাংসার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। তিনি প্রাঞ্জল ভাষায় জ্ঞানগর্ভ বক্তব্য দেন। ইমান ও আমলের পূর্ণ সমন্বয় সাধনের চেষ্টা করেন। অর্থাৎ তার কথায় ও কাজে মিল রয়েছে। এজন্যই তার সম্পর্কে মাহতাব চৌধুরীর মন্তব্যটি যথার্থ বলে আমি মনে করি। তার মতো একজন সফল দাঈ হতে পারলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা সম্ভব।
HSCIslamic Studies 1st Paperঢাকা সিটি কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।