উদ্দীপকের ঘটনায় বিশ্বভ্রাতৃত্ব পরিলক্ষিত হয়েছে।
পৃথিবীর সব মানুষ একই স্রষ্টার সৃষ্টি এবং একই পিতামাতার সন্তান । আদি পিতা হযরত আদম (আ) ও আদি মাতা হযরত হাওয়া (আ) থেকেই আল্লাহ তায়ালা সব মানুষকে সৃষ্টি করেছেন। এ দিক বিবেচনায় পৃথিবীর সব মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এর নাম বিশ্বভ্রাতৃত্ব। আদম-হাওয়ার বংশধর মানুষের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ফলে আবহাওয়া ও ভৌগোলিক পরিবেশের প্রভাবে এবং কালের বিবর্তনে মানুষ বিভিন্ন আকৃতি-প্রকৃতি, ভাষা, বর্ণ ও গোত্রে বিভক্ত হয়ে যায়। রাসুল (স) বলেন, “সব মানুষই আদম (আ) এর বংশধর, আর আদম মাটি থেকে সৃষ্ট” (তিরমিযি)।
উদ্দীপকে উল্লিখিত মধ্য এশিয়ার একটি অঞ্চলে নানা ধর্ম, বর্ণ, গোত্র ও ভাষার লোকজন একত্রে বসবাস করে। তারা পারস্পরিক স্বার্থ সংরক্ষণ, বিরোধ মীমাংসা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকল্পে একত্রে কাজ করার লক্ষ্যে একটি কমিটি গঠন করে। তাই বলা যায়, তাদের মধ্যে বিশ্বভ্রাতৃত্ব বিদ্যমান।