উদ্দীপকের আসমা বেগমের কুকুর ছানার সেবা-যত্ন করা খিদমতে খালকের' অন্তর্ভুক্ত।
খিদমতে খালক অর্থ সৃষ্টির সেবা। ইসলামি পরিভাষায়, আল্লাহ তায়ালার সৃষ্টির প্রতি আদর-যত্ন, লালন-পালন, হিফাজত ও সংরক্ষণ, সহায়তা, সহানুভূতি ইত্যাদি প্রদর্শনকে খিদমতে খালক বলে । অর্থাৎ আল্লাহ তায়ালার সৃষ্টিকূলের প্রতি মানুষের কর্তব্য পালন করাই খিদমতে খালক বা সৃষ্টির সেবা। রাসুল (স) বলেন, “তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া কর, তাহলে যিনি আসমানে আছেন (আল্লাহ) তিনি তোমাদের প্রতি দয়া করবেন” (তিরমিযি)।
উদ্দীপকে আসমা বেগম গার্মেন্টস থেকে বাড়ি ফেরার পথে একটি মৃত প্রায় কুকুর ছানাকে গর্ত থেকে তুলে এনে সেবা-যত্ন করে সুস্থ করে তোলেন । আল্লাহর সৃষ্ট জীবের প্রতি তার এই ভালোবাসা খিদমতে খালকের অন্তর্ভুক্ত। মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের প্রতি মানুষের যেমন দায়িত্ব ও কর্তব্য রয়েছে, তেমনি আল্লাহর অন্যান্য সৃষ্টির প্রতিও মানুষের কর্তব্য রয়েছে। তাদের সাথে সদয় আচরণ করা প্রতিটি মানুষের দায়িত্ব ও কর্তব্য। সৃষ্টির সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। রাসুল (স) বলেন, 'সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। আল্লাহর কাছে সে ব্যক্তি 'সবচেয়ে প্রিয় যে তার পরিজনের প্রতি বেশি অনুগ্রহশীল' (বায়হাকি)। আসমা বেগম একটি মৃতপ্রায় কুকুর ছানাকে সেবা-যত্ন করে সুস্থ করে তোলার মাধ্যমে আল্লাহর সৃষ্ট জীবের প্রতি যথাযথ কর্তব্য পালন করেছেন।