মানবিকের ছাত্রীদের ভূমিকাটি 'খিদমতে খালক' তথা সৃষ্টির সেবার অন্তর্ভুক্ত। তাদের সম্পর্কে কলেজের অধ্যক্ষের উক্তিটিও যথার্থ। “ মানুষ, পশুপাখি, জীবজন্তু, বৃক্ষ এসবই আল্লাহর পরিজন বা J
রাসুলুল্লাহ্ (সা.) ইরশাদ করেন, “তোমরা পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ কর, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।” (তিরমিযি) অন্য হাদিসে আসছে, “সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবারভুক্ত। সুতরাং সৃষ্টির মধ্যে উত্তম ওই ব্যক্তি, যে আল্লাহর পরিবারভুক্তদের প্রতি সদাচার করে।” (মিশকাত) মানুষ যেমন আল্লাহ তায়ালার সৃষ্টি, তেমনি পশুপাখি, জীবজন্তু, গাছপালা, কীটপতঙ্গ, পাহাড়-পর্বত, নদীনালা, আগুন-পানি, চাঁদ-সুরুজ, আলো-বাতাস, জড় ও অচেতন পদার্থ সবকিছুই আল্লাহ পাকের সৃষ্টি। তিনি মানুষ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আর অন্যসব কিছু সৃষ্টি করেছেন তাঁর সেরা সৃষ্টি মানুষের কল্যাণের জন্য। পরস্পরের প্রতি মানুষের যেমন দায়িত্ব ও কর্তব্য আছে, তেমনি অন্যান্য সৃষ্টির প্রতিও মানুষের দায়িত্ব ও কর্তব্য আছে । মানুষের এবং অন্যান্য সৃষ্টির কল্যাণের স্বার্থে পরিবেশ সংরক্ষণেও মানুষের কর্তব্য অপরিসীম। কারণ মানুষ হলো 'আশরাফুল মাখলুকাত' বা সৃষ্টির সেরা এবং আল্লাহ পাকের খলিফা বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। অন্যান্য সৃষ্টির সেবা ও সংরক্ষণে মানুষের দায়িত্ব অনেক।
উদ্দীপকে মানবিকের একদল ছাত্রী অতিথি পাখি শিকার না করার জন্য আহ্বান জানিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি নিবন্ধ প্রকাশ করে এতে খিদমতে খালক তথা সৃষ্টির সেবার ভূমিকাটি প্রকাশ পায়। আর তাদের পত্রিকার নিবন্ধটি পড়ে মানবিকের সংশ্লিষ্ট ছাত্রীদের ধন্যবাদ জানিয়ে কলেজ অধ্যক্ষ বলেন, তোমাদের ভূমিকায় আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে— তা যথার্থ, যা উপরিউক্ত আলোচনায় ফুটে উঠেছে।