“গোটা মানবজাতি একই উম্মাহ”— ব্যাখ্যা করো।
উত্তর: একই উৎস থেকে সৃষ্ট বলে পৃথিবীর সব মানুষ এক উম্মাহর অন্তর্ভুক্ত। সাধারণত কোনো একটি বিশেষ নীতি বা আদর্শে বিশ্বাসী সম্প্রদায়কে উম্মাহ বলে। পৃথিবীর সব মানুষ একই স্রষ্টার সৃষ্টি এবং একই পিতামাতার সন্তান। আদি পিতা হযরত আদম (আ) ও আদি মাতা হযরত হাওয়া (আ) থেকেই আল্লাহ তায়ালা সব মানুষকে সৃষ্টি করেছেন। তাই গোটা মানবজাতি একই উম্মাহ। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, “হে মানবজাতি, নিশ্চয়ই আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি। তারপর তোমাদেরকে বিভিন্ন গোত্র ও জাতিতে বিভক্ত করেছি যেন তোমরা পরস্পরকে চিনতে পারো” (সুরা আল হুজুরাত: ১৩)।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
“গোটা মানবজাতি একই উম্মাহ”— ব্যাখ্যা করো।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর