"নিশ্চয় আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসুল প্রেরণ করেছি।" আয়াতাংশটির ব্যাখ্যা কর।
উত্তর: "নিশ্চয় আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসুল প্রেরণ করেছি।" বাণীটি মহাগ্রন্থ আল-কুরআনের সূরা আন-নাহলের ৩৬নং আয়াত। অত্র আয়াতে আল্লাহ তায়ালা মানুষদের লক্ষ করে বলছেন, আমি তো প্রত্যেক জাতির মধ্যে নিজের রাসুল পাঠিয়েছি এবং তাদের মাধ্যমে লোকদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে, তোমাদের কাজ হচ্ছে শুধু আমার বন্দেগি বা দাসত্ব করা। আর প্রত্যেক নবির আগমনের পর তাঁর জাতি দুভাগে বিভক্ত হয়েছে। একদল তার কথা মেনে। নিয়েছে এবং অন্য দল নিজেদের গোমরাহির ওপর অবিচল থেকেছে। তাই নবি-রাসুলদের প্রতি বিশ্বাস করা ইমানের মৌলিক বিষয়সমূহের মধ্যে অন্যতম। আর সর্বশেষ নবি (সা.)-এর অনুসরণ করা প্রতিটি মুমিনের কর্তব্য। পৃথিবীতে এমন কোনো জাতিই ছিল না যে জাতির কাছে আল্লাহ তায়ালা রাসুল পাঠাননি।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
"নিশ্চয় আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসুল প্রেরণ করেছি।" আয়াতাংশটির…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর