শেয়ারFacebookWhatsApp

ইসলামি রাষ্ট্রের অমুসলিম নাগরিককে কী বলা হয়?

উত্তর: ইসলামি রাষ্ট্রের অমুসলিম নাগরিককে জিম্মি বলা হয়।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

ইসলামি রাষ্ট্রের অমুসলিম নাগরিককে কী বলা হয়?

উদ্দীপক

'ক' নামক রাষ্ট্রে ইসলামি শাসন চালু হয়েছে সে দেশের একজন অমুসলিম নাগরিক লুই কান চিন্তিত হয়ে পড়েছেন। তিনি তার প্রতিবেশী মুসলিম নাগরিক ড. শরাফত আলীকে জিজ্ঞাসা করলেন, ইসলামি রাষ্ট্রে আমাদের কোন কোন ক্ষেত্রে অধিকার থাকব? ড. শরাফত আলী বললেন, নিরাপত্তা লাভ, ধর্ম পালন, ব্যক্তিস্বাধীনতা, ন্যায়বিচার লাভ, চাকরি লাভ, বাকস্বাধীনতাসহ সকল ক্ষেত্রে অমুসলিম নাগরিকদের পূর্ণ অধিকার থাকবে। ড. শরাফত আলী তাকে একটি হাদিস শুনিয়ে সান্ত্বনা দেন। তাহলো, মহানবি (সা.) বলেছেন, "যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ নাগরিকের ওপর জুলুম করবে কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে প্রতিবাদকারী হয়ে দাঁড়াব।"

উত্তর

ইসলামি রাষ্ট্রের অমুসলিম নাগরিককে জিম্মি বলা হয়।

উত্তর

মদিনা সনদ মুসলিম ও অমুসলমিদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে তাদের মন থেকে হিংসা-বিদ্বেষ দূর করে দেয়। তাদের মাঝে সকল প্রকার কলহের অবসান ঘটে। এ সনদ বিভিন্ন সম্প্রদায়ের লোকদের গোত্রশক্তির ধারণা দূরীভূত করে তাদেরকে একই রাজনৈতিক ছত্রছায়ায় সমবেত করে। ফলে তাদের মাঝে রাজনৈতিক ঐক্য স্থাপিত হয় এবং তারা একটি সুসংহত কওমে পরিণত হয়। এভাবে মদিনা সনদ তৎকালীন আরববাসীর মাঝে রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি করে।

উত্তর

ড. শরাফত আলী মূলত ইসলামি রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিকের অধিকার সম্পর্কিত হাদিস শুনিয়েছেন। ইসলামি রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিকরা জিযিয়া প্রদানের শর্তে জান-মাল, ইজ্জত-আবু, কথাবার্তা, চলাফেরা ইত্যাদি মৌলিক অধিকারের নিশ্চয়তা পেয়ে থাকে। এদেরকে চুক্তিবদ্ধ বা জিম্মি নাগরিক বলা হয়। জিম্মিদের প্রতি জুলুম করা থেকে বিরত থাকা প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন- "সাবধান! কেউ যদি কোনো মু'আহিদের প্রতি জুলুম করে অথবা তাকে তার অধিকার থেকে কম দেয় কিংবা ক্ষমতাবহির্ভূত কোনো কাজ তার ওপর চাপিয়ে দেয় বা জোরপূর্বক তার থেকে কোনো মালামাল নিয়ে যায় তাহলে কিয়ামতের দিন আমি তার পক্ষ অবলম্বন করব।" (আবু দাউদ) অন্য হাদিসে আছে- "জিম্মি হত্যা করা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো জিম্মিকে হত্যা করে তবে বিনিময়ে তাকেও হত্যা করা হবে।" (হিদায়া ৪র্থ খন্ড) উদ্দীপকেও মূলত 'ক' নামক ইসলামি রাষ্ট্রের অমুসলিম নাগরিক লুই। কানকে সান্ত্বনা দেওয়ার ড. শরাফত আলী উক্ত হাদিস শুনিয়েছেন। আর সে হাদিসে অমুসলিম নাগরিকদের অধিকার নিশ্চিত করা হয়েছে।

উত্তর

ক' রাষ্ট্রের অমুসলিম নাগরিকদের অধিকার সম্পর্কিত ড. শরাফত আলীর বক্তব্যটি সঠিক ও যথার্থ। ইসলামি রাষ্ট্রে অমুসলিমদের জানমাল হিফাজতের অধিকার এবং ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক ও নাগরিক অধিকার ইসলামে স্বীকৃত। অমুসলিমদের অধিকারসমূহের মধ্যে অন্যতম হচ্ছে তাদের জীবন রক্ষার অধিকার। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন- "যদি কোনো ব্যক্তি কোনো মু'আহিদ (জিম্মি)-কে হত্যা করে তবে জান্নাতের ঘ্রাণও তার নসিব হবে না। অথচ চল্লিশ বছরের দূরত্বে থেকেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে।" (মিশকাত) এতে এ কথা প্রতীয়মান হয়, ইসলামি রাষ্ট্রে একজন অমুসলিম নাগরিকের প্রাণের মর্যাদা একজন মুসলিমের সমান। এ কারণেই একজন অমুসলিম নাগরিকের রক্তপণ একজন মুসলিম নাগরিকের রক্তপণের সমান ধার্য করা হয়েছে। উদ্দীপকে বর্ণিত হয়েছে, 'ক' নামক রাষ্ট্রে ইসলামি শাসন চালু হলে অমুসলিম নাগরিক লুই কান তার প্রতিবেশী মুসলিম নাগরিক ড. শরাফত আলীর নিকট নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। ড. শরাফত আলী তাকে সান্ত্বনা দিয়ে বলেন যে, নিরাপত্তা লাভ, ধর্মপালন, ব্যক্তিস্বাধীনতা, ন্যায়বিচার লাভ, চাকরি লাভ, বাকস্বাধীনতাসহ সকল ক্ষেত্রে অমুসলিম নাগরিকদের পূর্ণ অধিকার থাকবে। পরিশেষে বলা যায়, 'ক' নামক রাষ্ট্রের অমুসলিম নাগরিকদের অধিকার সম্পর্কে ড. শরাফত আলী যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ সঠিক ও যথার্থ।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।