শেয়ারFacebookWhatsApp

নাগরিকের ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তর: নাগরিকের ইংরেজি প্রতিশব্দ হলো Citizen.

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

নাগরিকের ইংরেজি প্রতিশব্দ কী?

উদ্দীপক

ইসলামি রাষ্ট্রের নাগরিকগণ যেমন তাদের অধিকার ভোগ করবে, তেমনি রাষ্ট্রের প্রতি তাদের দায়িত্ব-কর্তব্যও সঠিকরূপে পালন করবে। যেসব অমুসলমান জন্মগতভাবে দারুল ইসলামের বাসিন্দা আর যেসব অমুসলিম কোনো দারুল কুফর হতে এসে দারুল ইসলামে স্থায়ীভাবে বসবাস করার জন্য আবেদন করার মাধ্যমে অনুমতি পেয়েছে, এ দুই শ্রেণির অমুসলিমই ইসলামি রাষ্ট্রের অমুসলিম নাগরিক। ইসলামি রাষ্ট্রে বসবাসকারী হিসেবে তাদেরও অধিকারের পাশাপাশি কিছু কর্তব্যও রয়েছে।

উত্তর

নাগরিকের ইংরেজি প্রতিশব্দ হলো Citizen.

উত্তর

মদিনা সনদ মদিনায় প্রথম মুসলিম রাষ্ট্রকে সুসংহত করার পথ সুগম করে দেয়। মদিনা সনদে সকল সম্প্রদায় স্বাক্ষর করলেও পরবর্তীতে কোনো কোনো সম্প্রদায় বিশ্বাসঘাতকতা করে মুসলিমদের বিরুদ্ধাচরণ শুরু করে। এ অবস্থায় মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করার জন্য হযরত মুহাম্মদ (সা.) ইহুদিদেরকে মদিনা থেকে বিতাড়িত করেন। এজন্য মদিনা সনদকে কপট ইসলাম ধর্মানুরাগীদের যাচাই করার ফাঁদ হিসেবে চিহ্নিত করা হয়। এভাবে ইসলামি প্রজাতন্ত্রের শত্রু চিহ্নিত হলে হযরত মুহাম্মদ (সা.) তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার সুযোগ পান। ফলে তাঁর শক্তি সুদৃঢ় হয় এবং পরবর্তীতে ইসলামি প্রজাতন্ত্রের সুদৃঢ় ভিত্তির ওপর সুসংহত করে।

উত্তর

উদ্দীপকে যে শ্রেণির কথা বলা হয়েছে তা হলো অমুসলিম নাগরিকদের কথা। ইসলামি রাষ্ট্রে এদের ন্যায়সঙ্গত অধিকার রয়েছে। ইসলামি রাষ্ট্রে নাগরিক দু শ্রেণিতে বিভক্ত। যথা- মুসলিম নাগরিক ও অমুসলিম নাগরিক। উদ্দীপকে আলোচনা করা হয়েছে অমুসলিম নাগরিক সম্পর্কে। ইসলামি রাষ্ট্রে তাদের অধিকার রয়েছে। যেমন- ১. অমুসলিম নাগরিকরা ইসলামি রাষ্ট্রে মুসলিম নাগরিকদের সমান অধিকার লাভ করবে। বিদায় হজের ভাষণে মহানবি (সা.) বলেন, বিচার ক্ষেত্রে (ফৌজদারি ও দেওয়ানি) আদালতে মুসলিম ও অমুসলিম নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য করবে না। কোনো অমুসলিম একজন মুসলিমকে হত্যা করলে তার যে শাস্তি হবে, কোনো মুসলিম একজন অমুসলিমকে হত্যা করলে তাকেও একই শাস্তি দেওয়া হবে। ২. ইসলামি রাষ্ট্রে অমুসলিমদের স্বাধীনভাবে ধর্ম-কর্ম পালন করার সর্বপ্রকারের সুযোগ-সুবিধা দেওয়া হবে। ৩. মুসলমান নাগরিকদের ন্যায় অমুসলিম নাগরিকদেরও জীবনযাত্রার মৌলিক প্রয়োজন হতে বঞ্চিত করা যাবে না। কোনো অমুসলিমকে অন্নহীন, বস্ত্রহীন ও আশ্রয়হীন থাকতে দেওয়া যাবে না। ৪. রাষ্ট্রপ্রধান, মজলিসে শূরার সদস্য, প্রধান বিচারপতি, প্রধান সেনাপতি প্রভৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ ছাড়া অমুসলিম নাগরিকদের অন্যান্য যাবতীয় সরকারি ও বেসরকারি পদেই নিযুক্ত হওয়ার সুযোগ দেওয়া হবে। সুতরাং বলা যায়, ইসলামি রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের উল্লিখিত অধিকারসমূহ রয়েছে।

উত্তর

উদ্দীপকের সর্বশেষ লাইনটি হলো 'তাদেরও কিছু অধিকারের পাশাপাশি কর্তব্য রয়েছে' উক্তিটি যথার্থ। অমুসলিম নাগরিকদের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এগুলো হলো- ১. অমুসলিম নাগরিকগণ রাষ্ট্রের আনুগত্য স্বীকার করবে এবং রাষ্ট্রের আইন মেনে চলবে। ২. অমুসলিম নাগরিকগণ রাষ্ট্রের বিশ্বস্ত বন্ধু ও হিতাকাঙ্ক্ষী হবে। প্রত্যেকটি নাগরিক আন্তরিকতা ও ঐকান্তিক নিষ্ঠার সাথে রাষ্ট্রের সর্বাধিক কল্যাণ কামনা করবে। কখনো রাষ্ট্রের পক্ষে ক্ষতিকর কোনো কাজে লিপ্ত হবে না এবং অপর কাউকে কোনো ক্ষতিকর কাজ করতে দেখলে তা বরদাস্ত করবে না। ৩. ইসলামি রাষ্ট্রে অমুসলিম নাগরিকগণ হুকুমতের পূর্ণ সহযোগিতা করবে। রাষ্ট্রের সকল কল্যাণকর কাজে অংশগ্রহণ করবে। ৪. ইসলামি রাষ্ট্রে অমুসলিম নাগরিকগণ রাষ্ট্র কর্তৃক নির্ধারিত জিজিয়া কর আদায় করবে। এতে কোনো ধরনের ওজর আপত্তি করবে না। কারণ রাষ্ট্রের সার্বিক কল্যাণের জন্য এ কর ধার্য করা হয়ে থাকে। ৫. ইসলামি রাষ্ট্র যদি কোনো অমুসলিম নাগরিককে বিশেষ কোন পদে নিযুক্ত করার প্রয়োজনবোধ করে তখন রাষ্ট্রের কল্যাণের খাতিরে নিজের কোনো ক্ষতি বা অসুবিধা হলেও নাগরিকগণ সানন্দে গ্রহণ করবে এবং প্রাণপণে হুকুমাতের খিদমত করতে থাকবে। উদ্দীপকে বর্ণিত হয়েছে যে, ইসলামি রাষ্ট্রে দু'ধরনের অমুসলিম নাগরিক রয়েছে। ইসলামি রাষ্ট্রে বসবাসকারী হিসেবে এদের অধিকারের পাশাপাশি কিছু কর্তব্যও রয়েছে। সুতরাং বলা যায়, ইসলামি রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিকদের উল্লিখিত কর্তব্যসমূহ রয়েছে।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।