শেয়ারFacebookWhatsApp

খেলাফত অর্থ কী?

উত্তর: খেলাফত অর্থ প্রতিনিধিত্ব করা।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

খেলাফত অর্থ কী?

উদ্দীপক

আফসানা জাহান নামের এক মহিলা সম্প্রতি এক মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হন। তার দায়িত্ব নিয়ে তিনি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, দেশে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, তিনি অন্য দেশ থেকে এসে সেই দেশে বসবাস করছেন।

উত্তর

খেলাফত অর্থ প্রতিনিধিত্ব করা।

উত্তর

রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য ন্যায়পরায়ণ ও মুত্তাকি হওয়া দরকার। কারণ মুত্তাকি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য যে, যাদের মনে আল্লাহর ভয় থাকে না, তারা নিজ প্রবৃত্তি দ্বারা পরিচালিত হতে পারে।স্বেচ্ছাচারিতার আশ্রয় নিতে পারে। এ ধরনের লোকের দ্বারা সমাজের কল্যাণ সাধিত হতে পারে না। তাছাড়া রাষ্ট্রপ্রধান ও মজলিসে শূরার সদস্যদের পদগুলো অত্যন্ত মর্যাদাপূর্ণ। আর আল্লাহ তায়ালার কাছে মর্যাদার মানদন্ড হলো তাকওয়া। তাই রাষ্ট্রপ্রধান হতে হলে ন্যায়পরায়ণ ও মুত্তাকি হওয়া প্রয়োজন।

উত্তর

ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য যে গুণ থাকা দরকার তন্মধ্যে আফসানা জাহানের মধ্যে দুটি গুণ অনুপস্থিত। সেগুলো হলো- পুরুষ হওয়া ও স্থায়ী বাসিন্দা হওয়া। ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান অবশ্যই পুরুষ হতে হবে। কোনো যোগ্য পুরুষ থাকা সত্ত্বে ইসলামি রাষ্ট্রে কোনো নারীকে রাষ্ট্রপ্রধান নির্বাচন করা যায় না। এ সম্পর্কে মহানবি (সা.) বলেন- أَمْرَهُمْ إِمْرَأَةُلَيْ يُفْلِحَ قَوْمٌ وَلَوْا অর্থ: যে জাতি কোনো নারীকে তাদের নেতৃত্ব অর্পণ করে, সে জাতি কখনই সফলতা অর্জন করতে পারে না। এছাড়া রাষ্ট্রপ্রধান এবং মজলিসে শূরার সদস্যকে অবশ্যই ইসলামি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে হয়। কোনো বিদেশি বা জিম্মি এ পদে অধিষ্ঠিত হতে পারে না। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য পুরুষ হতে হয় এবং স্থায়ী বাসিন্দা হতে হয়। অথচ আফসানা জাহানের মধ্যে এ দুটি যোগ্যতা নেই। ফলে আফসানা জাহানের মধ্যে উক্ত আইনগত যোগ্যতার অনুপস্থিতি পরিলক্ষিত হয়।

উত্তর

আফসানা জাহান 'যে পদে আছেন ইসলামি রাষ্ট্রের উক্ত পদের অধিকারী হওয়ার জন্য বেশকিছু নৈতিক বা চারিত্রিক গুণাবলি থাকা প্রয়োজন। ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হওয়ার চারিত্রিক গুণাবলি হলো- এ পদের জন্য মুত্তাকি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ। রাষ্ট্রপ্রধান ও মজলিসে শূরার সদস্যদের পদগুলো অত্যন্ত মর্যাদাপূর্ণ তাই রাষ্ট্রপ্রধানের মধ্যে মুত্তাকি গুণটি থাকতে হবে। রাষ্ট্রপ্রধানকে আমানতদার ও আস্থাভাজন হতে হবে। কেননা জনগণের হক বা অধিকার যথাযথভাবে পৌছে দেওয়ার জন্য আমানতদার রাষ্ট্রপ্রধান ও উপদেষ্টা পরিষদ হওয়া একান্ত আবশ্যক। সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার জন্যই রাষ্ট্র কায়েম করা হয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীন ব্যক্তিরা ন্যায়পরায়ণ ও ন্যায়বিচারক না হলে, তাদের থেকে ন্যায়বিচার আশা করা যায় না। রাষ্ট্রপ্রধান ও মজলিসে শূরার সদস্যদের আল্লাহর স্মরণকারী হতে হবে, অর্থাৎ তাঁদের হৃদয়ে আল্লাহর স্মরণ বিদ্যমান থাকতে হবে। কোনো অস্থির চরিত্রের লোকের পক্ষে এ গুরুদায়িত্ব পালন করা সম্ভব নয়। অস্থিরচিত্তের লোকেরা উত্তেজিত হয়ে কাণ্ডজ্ঞানহীন হয়ে পড়তে পারে। কোনো অর্থলোভী, সুদখোর,। ঘুষখোর ও দুনিয়াসক্ত ব্যক্তি এ সম্মানিত পদের যোগ্য নয়। কারণ সে অর্থের লোভে জনগণ ও দেশের স্বার্থ বিকিয়ে দিতে পারে। দ্বীনদার, পরহেযগার ও সম্মানিত ব্যক্তির এ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়া আবশ্যক। যে ব্যক্তি সমাজে ঘৃণিত ও অপছন্দনীয় তার ওপর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করা যায় না। উদ্দীপকেও বর্ণিত হয়েছে যে, আফসানা জাহান নামের এক মহিলা সম্প্রতি এক মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হন। এ পদের জন্য তার বেশকিছু চারিত্রিক গুণাবলি অর্জন করা জরুরি। সুতরাং বলা যায়, আফসানা জাহানের উল্লিখিত চারিত্রিক গুণাবলি থাকা একান্ত প্রয়োজন।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।