জনাব মায়মুনার উদ্যোগে স্বাক্ষরিত চুক্তিটির সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন চুক্তির সামঞ্জস্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব মায়মুনার উদ্যোগে স্বাক্ষরিত চুক্তিটির সাথে পাঠ্যপুস্তকের মদিনার সনদের সামঞ্জস্য রয়েছে। মহানবি হযরত মুহাম্মদ (সা.) মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার পর সেখানে একটি ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেন। মদিনায় তখন মুসলমান মুহাজির ও আনসার সম্প্রদায় ছাড়াও মূর্তি উপাসক, খ্রিষ্টান এবং ইহুদি সম্প্রদায়ের লোক বাস করত। ইসলামি রাষ্ট্রের বুনিয়াদ সুদৃঢ় করার জন্য হযরত মুহাম্মদ (সা.) সেসব সম্প্রদায়ের সহযোগিতা এবং সমঝোতার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। সেখানে আউস ও খাযরাজ গোত্র দীর্ঘদিন যাবৎ রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত ছিল। তিনি তাদের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করেন এবং তাদের মধ্যে ঐক্য সৃষ্টি করেন। এছাড়া মদিনার অন্যান্য সম্প্রদায়ের পরস্পরের মধ্যে সদ্ভাব ও সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুসংহত ইসলামি রাষ্ট্র বিনির্মাণে ৪৭টি ধারাবিশিষ্ট একটি চুক্তি প্রণয়ন করেন। ইসলামের ইতিহাসে এটি 'মদিনা সনদ' নামে খ্যাত। মদিনা সনদের ধারাসমূহের সাথে উদ্দীপকে বর্ণিত চুক্তির মিল লক্ষ করা যায়। তাই বলা যায়, জনাব মায়মুনার উদ্যোগে স্বাক্ষরিত চুক্তিটির সাথে পাঠ্যপুস্তকের মদিনা সনদের সামঞ্জস্য রয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব মায়মুনার উদ্যোগে স্বাক্ষরিত চুক্তিটির সাথে তোমার পাঠ্যপুস্তকে…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর