উদ্দীপকে প্রদত্ত রাষ্ট্রে তালহা কয় ধরনের অধিকার ভোগ করবে? পাঠ্যপুস্তকের আলোকে আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ইসলামি রাষ্ট্রে তালহা দু'ধরনের অধিকার ভোগ করে। তা হলো— ১. সামাজিক অধিকার ও ২. রাজনৈতিক অধিকার। ইসলামি রাষ্ট্রে সামাজিক অধিকারগুলো হলো- ১. বেঁচে থাকার অধিকার যা মানুষের জন্মগত মৌলিক অধিকার। স্বয়ং রাষ্ট্র বা তার কোনো প্রতিনিধি এ অধিকার হরণ বা খর্ব করতে পারে না। ২. ইসলামের নির্দেশিত সীমার মধ্যে থেকে হালালভাবে জীবিকা উপার্জনের ও তা ভোগ করার অধিকার প্রত্যেকটি নাগরিকের আছে। নাগরিকের সম্পদ রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। ৩. জীবন ও সম্পদের ন্যায় ব্যক্তি মর্যাদা লাভের অধিকার প্রতিটি নাগরিকের আছে। ৪. ইসলামি রাষ্ট্রে প্রতিটি নাগরিকের ব্যক্তিস্বাধীনতা স্বীকৃত, রাষ্ট্র তা সংরক্ষণের ব্যবস্থা করবে। ন্যায়সংগত কারণ ছাড়া কাউকে আটক করা যাবে না। ৫. প্রতিটি নাগরিকের সমাজে নিরাপদে বসবাসের অধিকার আছে। ইসলামি রাষ্ট্রে রাজনৈতিক অধিকারগুলো হলো— ১. ইসলাম গণতান্ত্রিক নির্বাচনে বিশ্বাসী। তাই ইসলামে সকল সুস্থ ও প্রাপ্তবয়স্কের ভোটাধিকার আছে। জনগণ যাতে এ ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে রাষ্ট্র তার ব্যবস্থা করবে। ২ যার ভোটাধিকার আছে সেরূপ যোগ্য নাগরিক এবং যার মধ্যে নির্বাচিত হওয়ার যোগ্যতা আছে, তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন। ৩. সকল নাগরিকের সহজ ও অবাধ বাসস্থানের অধিকার থাকবে। রাষ্ট্রকে সকল নাগরিকের বাসস্থানের ব্যবস্থা করতে হবে। ৪. রাষ্ট্রের যেকোনো নাগরিক অন্যায়ের বিরুদ্ধে অবাধে অভিযোগ পেশ করতে পারবেন এবং তার বিচার লাভের অধিকার আছে। ৫. রাষ্ট্রের বা দেশের মধ্যে অবাধে চলাফেরার অধিকার সকল নাগরিকের আছে। বিদেশেও নিরাপত্তা লাভের অধিকার নাগরিকের আছে। বিদেশে কোনো অসুবিধায় পড়লে স্বীয় রাষ্ট্রের কাছে তার সহায়তা লাভের অধিকার আছে। উদ্দীপকে বর্ণিত হয়েছে, তালহা ও যোসেফ উভয়ের রাষ্ট্রের প্রতি বেশকিছু অধিকার ও কর্তব্য রয়েছে। কারণ, তারা ইসলামি রাষ্ট্র প্রদত্ত সকল সুযোগ-সুবিধা ভোগ করছে। সুতরাং বলা যায়, তালহা ইসলামি রাষ্ট্রের নাগরিক হিসেবে উল্লিখিত দু'ধরনের অধিকার ভোগ করে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রদত্ত রাষ্ট্রে তালহা কয় ধরনের অধিকার ভোগ করবে? পাঠ্যপুস…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর